এক্সপ্লোর

NEET 2026: NEET 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে 'মিলে গেছে' মহারাষ্ট্রের কোচিং সেন্টারের প্রশ্ন ! প্রশ্ন ফাঁসের মামলায় গুরুতর অভিযোগ প্রকাশ্যে

NEET UG 2026 Case Update: ডাক্তারির স্নাতকস্তরে ভর্তির পরীক্ষা NEET-এর প্রশ্ন ফাঁসের মামলায় সামনে এল নতুন তথ্য

নয়াদিল্লি: ডাক্তারির স্নাতকস্তরে ভর্তির পরীক্ষা NEET-এর প্রশ্ন ফাঁসের মামলায় সামনে এল নতুন তথ্য। এবার CBI-এর স্ক্যানারে মহারাষ্ট্রের লাতুরের একটি বড় কোচিং সেন্টার। জানা গেছে, এই কোচিং সেন্টারটির বাৎসরিক আয় ১০০ কোটিরও বেশি। অভিযোগ উঠেছে যে, এই প্রতিষ্ঠানের মক টেস্টের বহু প্রশ্ন NEET 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। সূত্রের খবর, ধৃত অন্যতম অভিযুক্ত পিভি কুলকার্নি এবং কোচিং সেন্টারের কর্তার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। কিংপিন কুলকার্নির সঙ্গে লাতুরের কোচিং সেন্টারের কর্তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, খবর CBI সূত্রে। 

আরও পড়ুন, আজ থেকেই 'জনতার দরবার' শুরু করলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে কী আর্জি সাধারণ মানুষের ?

প্রশ্নফাঁসের ঘটনায় ইতিমধ্যেই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই ১৮ জনকে আটক করেছে।তদন্তকারী সূত্রে খবর, পরীক্ষার আগে থেকেই বিভিন্ন সমাজমাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল।একটি হোয়াটসঅ্য়াপ গ্রুপেরও সন্ধান পায় তদন্তকারীরা। রাজস্থানের সীকর জেলা থেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে দাবি তদন্তকারীদের। ২০২৪ সালেও এই মে মাসেই NEET-এর প্রশ্ন ফাঁস হয়। সেবার ফাঁস হয় নিট-পিজির প্রশ্নপত্র। দু'বছর পর ফের সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 
 
এক্স পোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ এবং স্বপ্ন ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে।প্রধানমন্ত্রীর তথাকথিত ‘অমৃত কাল’ দেশের জন্য ‘বিষ কাল’-এ পরিণত হয়েছে। জয়ী বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, পরীক্ষার বেনিয়মটা আমরা বলতে পারি, কিন্তু এটা কিন্তু পরীক্ষার দুর্নীতি বলা যাবে না। কারণ, বেনিয়মটাই তো ধরেছি আমরা। পরীক্ষা যদি এই বেনিয়মের পরও যদি সরকার ধরতে না পারতেন এবং তারপরে পরীক্ষা হয়ে যেত। কিছু ক্যান্ডিডেট পেতেন, কিছু ক্যান্ডিডেট পেতেন না। সেখানে কিন্তু দুর্নীতির শুরু।  আটকানো গেছে এবং সেটা বাতিল হয়েছে। 

৩ মে মেডিক্যালের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। পরীক্ষায় বসেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী।তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে।একটা গ্রেস কপি প্রথমে ছড়িয়ে পড়েছিল। সেটা ভাইরাল পর্যন্ত হয়। হাতে লেখা কপি। তারপর দেখা যায় মিলিয়ে যে মূল প্রশ্নপত্রের সঙ্গে ম্য়াক্সিমাম মিল আছে। বহুলাংশে মিল আছে। এই মিল খুঁজে যাওয়ার পর তখনই একটা তড়িঘড়ি করে তদন্ত শুরু হয়। এরপরই স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। NTA-র তরফে জানানো হয়, কবে ফের পরীক্ষা, শীঘ্রই তা জানানো হবে। দ্বিতীয়বার ইস্যু হবে পরীক্ষার অ্য়াডমিট, এরজন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পরীক্ষার জন্য বাড়তি ফি দিতে হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget