এক্সপ্লোর

CM Suvendu Adhikari: আজ থেকেই 'জনতার দরবার' শুরু করলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে কী আর্জি সাধারণ মানুষের ?

Bengal CM Suvendu Adhikari Starts Janatar Darbar : আজ থেকেই 'জনতার দরবার'শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন কোন আর্জি নিয়ে পৌঁছলেন সাধারণ মানুষ ?

আবীর দত্ত, উত্তর ২৪ পরগনা: সল্টলেকে বিজেপি দফতরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। সকাল ১০টার কিছু আগে দলীয় দফতরে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী (Bengal CM Suvendu Adhikari)। আজকে ক্যাবিনেটের বৈঠক রয়েছে, তার আগে সল্টলেকের দফতরে জনতার দরবারের প্রক্রিয়া শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  অর্থাৎ জনতার সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন, তাঁদের কী অনুভব, তাঁদের কী বক্তব্য, কোনও অভিযোগ আছে কিনা, এই সমস্ত বিষয় উঠে আসতে পারে।লকেট চট্টোপাধ্যায়ও সেখানে তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন। জনতার দরবার শুরুর আগে তিনি তাঁদের দলীয় কার্যালয়ে এসেছেন। অভাব অভিযোগ জানাতে ইতিমধ্যেই মানুষের ভিড়।এদিন জনতার দরবারে আসা এক তরুণী (পেশায় নার্স) জানিয়েছেন, উনি আমাদের সময়টুকু দিয়ে কথাটা শুনেছেন, তাতেই আমরা অনেকটা বেশি স্বস্তি অনুভব করছি।

আরও পড়ুন, ধর্মীয় স্থানে মাইকের আওয়াজ কম করতে বলায় পুলিশের ওপর তাণ্ডব, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার ২৬ আসানসোলে

 এক সপ্তাহের মাথায় ফের নিজের মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর, আজ দ্বিতীয় বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই বৈঠকেই DA এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আগেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

সল্টলেকের বিজেপি দফতরে বসে প্রথম 'জনতার দরবার' করলেন মুখ্যমন্ত্রী।এখন থেকে প্রতি সোমবার বসবে 'জনতার দরবার'।শুভেন্দু অধিকারীর সামনে নিজেদের মনের কথা বললেন সাধারণ মানুষজন। কেউ জানালেন বেতন বৈষম্যের অভিযোগ। কারও মুখে শোনা গেল স্থায়ী নিয়োগের আবেদন। এখন থেকে প্রতি সোমবার হবে মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'। কথা দিয়েছিলেন মানুষের কথা শুনবেন।মুখ্যমন্ত্রী হওয়ার ১০ দিনের মাথায় সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দফতর থেকে শুরু করলেন 'জনতার দরবার'।মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, একটা নতুন সিস্টেম... মানে জনতার দরবার শুরু হল। দলীয় কার্যালয় থেকে সূচনাটা আমরা দেখিয়ে দিয়েছি। স্কুল শিক্ষক থেকে নার্স, সমাজের নানা স্তরের মানুষজন এসে অভাব-অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রীকে।

মানিকতলা ESI হাসপাতাল  চুক্তিভিত্তিক নার্স  অমিতা রায় বলেন, আমরা ESI চুক্তিভিত্তিক MB স্কিমের স্টাফ নার্স। ২০১৯-এর পর থেকে ওখানে কোনও স্থায়ী নিয়োগ নেই। ২০২৩ সাল থেকে আমরা নিরলস ভাবে স্থায়ী নার্সদের মতোই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন 'সমকাজে সমবেতন', সেটা আমরা পাচ্ছি না। ২০২৩ সাল থেকে আমাদের বেতন একই জায়গায় আটকে আছে।' এর আগে কোনওদিন বলতে সুযোগ পেয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে? প্রশ্নে মানিকতলা ESI হাসপাতাল চুক্তিভিত্তিক নার্স পৌলোমী বলেন, বলার আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়। কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা এখানে এসেছি। ভাল লাগছে আমাদের কথাটা জানাতে পেরে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget