Pashchim Bardhaman News: গ্রেফতার এবার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ রাজ্যের এই নেতা
Asansol INTTUC Leader Arrested: তোলাবাজির অভিযোগে পুলিশের জালে এবার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ আসানসোলের INTTUC নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া

পশ্চিম বর্ধমান: তোলাবাজির অভিযোগে পুলিশের জালে মলয় ঘটক ঘনিষ্ঠ আসানসোলের INTTUC নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া গ্রেফতার। গতকাল বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানা। ধৃতের বিরুদ্ধে ২০২১-এর ভোট পরবর্তী হিংসা-সহ বহু অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, আজ থেকেই 'জনতার দরবার' শুরু করলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে কী আর্জি সাধারণ মানুষের ?
রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর থেকে দিকে দিকে অভিযুক্ত তৃণমূলের নেতা-কর্মী-জনপ্রতিনিধিদের গ্রেফতারি অব্যাহত রয়েছে। একদিকে দক্ষিণ ২৪ পরগনার বিষণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভীক মণ্ডলকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, মমতা ভুঁইয়ার ছেলে কুমারেশ ভুঁইয়াকেও। ধৃত নিজেও দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। রবিবার তাঁর বিরুদ্ধে, দুর্নীতি, তোলাবাজি, রাজবাড়ির সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করা
স্থানীয় কলেজের ঘর দখল করে রাখার মতো একাধিক অভিযোগে দাসপুর থানায় মামলা দায়ের করে বিজেপির এসসি মোর্চা। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তৃণমূলের প্রাক্তন বিধায়কের ছেলেকে আটক করে। সেই সময় তাঁকে ঘিরে ওঠে চোর স্লোগান।বিজেপি SC মোর্চা রাজ্য সম্পাদক রাজু আড়ি বলেন, উনি (কুমারেশ ভুঁইয়া) তো বিভিন্নভাবে তোলাবাজি থেকে শুরু করে এমন কোনও কাজ নেই যে উনি করেননি। রাজবাড়ির বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে টাকা তোলাবাজি করা হয়েছে। ওখানে যে রাজার পুকুর আছে, বিল-খাল আছে সেগুলো থেকেও তোলাবাজি তোলার উনি মাস্টারমাইন্ড ছিলেন। ওনার মা (মমতা ভুঁইয়া) MLA ছিলেন। সেই সূত্রেই উনি এত দাম্ভিকতার সঙ্গে কাজ করেছে।
রবিবার গভীর রাতে কুমারেশ ভুঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে রাতভর দাসপুর থানাতেই ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভুঁইয়া। তাঁর দাবি, ছেলে নির্দোষ, তাঁকে ফাসানো হচ্ছে।অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল আমলে স্থানীয় নাড়াজোল কলেজের একটি ঘর দখল করে রেখেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র। রাজু আড়ি বলেন, ওনার একটা পার্সোনাল রুম ছিল। ওখানে উনি বসতেন। অবৈধ কাজকর্ম হত ওখান থেকে। শিক্ষাপ্রতিষ্ঠানটাকে লাটে তুলে দিয়েছিল। অন্যদিকে, পুরসভার বিল্ডিং প্ল্যান নিয়ে দুর্নীতির অভিযোগে কোচবিহারের দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা গৌরীশঙ্কর মাহেশ্বরীকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ।





















