এক্সপ্লোর

Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের

Nepal Flash Flood Update: নেপালে ভয়ংকর বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের।

কলকাতা: নেপালে বরাতজোরে বেঁচে গেছেন একই ট্যুর অপারেটরের তত্ত্বাবধানে থাকা চেন্নাইয়ের ২১ জন। আর তাঁদের জন্য সেখান থেকে ১ ঘণ্টা দূরে চিনের ইমিগ্রেশন সেন্টারের কাছে যখন এরাজ্যের ৩২ জন অপেক্ষা করছিলেন, তখনই সেখানে নেমে আসে বিপর্যয়। এরপর থেকেই খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের। 

নেপালে ভয়ংকর বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের। তারা কোথায়? কোন পরিস্থিতিতে নিখোঁজ হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর মিলছিল না কোনওভাবেই। এবার তাঁদের ব্য়াপারে সামনে এল বেশ কিছু তথ্য। বিপর্যয়ের দিন কী ঘটেছিল, তা জানাল ট্যুর অপারেটর সংস্থা। এ রাজ্যের ট্য়ুর অপারেটর সংস্থা 'চলো যাই'-এর সঙ্গে কৈলাস মানস সরোবর গেছিলেন ৩০ জন। তাঁদের সঙ্গে ছিলেন 'চলো যাই'-এর ২ জন কর্মী। চুক্তি অনুযায়ী, কলকাতা থেকে বিহার-নেপাল রক্সৌল বর্ডার পর্যন্ত ট্য়ুর অপারেটরের দায়িত্বে থাকে 'চলো যাই'। 

ভয়াবহ অভিজ্ঞতা ২১জন পর্যটকের

রক্সৌল বর্ডার পার করে পর্যটকরা নেপালে ঢুকে গেলেই দায়িত্ব চলে যায় সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড-এর হাতে। নেপাল-চিন সীমান্তের ইমিগ্রেশন পার করা পর্যন্ত সবকিছুর দায়িত্বে থাকে তারাই। চিনে ঢুকে গেলে সেখান থেকে আবার পুরো ব্যবস্থাপনার দায়িত্ব চলে যায় চিনের ট্যুর অপারেটর সংস্থার কাছে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিনতু বিপদ আসে চেন্নাই-এর একটি টিমের অপেক্ষা করতে করতে। চেন্নাই থেকে আসা সেই ৬০ জনের দলের দায়িত্বও ছিল সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড-এর হাতে। ২৬ অগাস্ট বাসে করে নেপালের টিমুর থেকে মানস সরোবরের উদ্দেশে রওনা দেয় এরাজ্যের ৩২ জনের দলটি। নেপালের ইমিগ্রেশন থেকে ছাড়পত্রও পেয়ে যান তাঁরা। সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার রাজারাম তিওয়ারি বলছেন, 'কলকাতা গ্রুপ অলরেডি পৌঁছে গেছিল। ডিপারচার স্ট্যাম্প লাগিয়েছিল নেপালের ইমিগ্রেশন থেকে। চেন্নাই গ্রুপের জন্য অপেক্ষা করছিল একসাথে এন্ট্রি করার জন্য (চিনে)'।

নেপাল ইমিগ্রেশন পার করে চিনের ইমিগ্রেশন সেন্টারের মাঝে রয়েছে একটি কমন প্যাসেজ। এই জায়গা হেঁটেই পার করতে হয়। পশ্চিমবঙ্গ ও চেন্নাইয়ের মোট ৯২ জনকে নিয়ে একসঙ্গে চিনের ইমিগ্রেশন সেন্টারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ট্রাভেল এজেন্সির। এ রাজ্যের ৩২ জনের টিমের পিছনেই রওনা দিয়েছিল চেন্নাইয়ের ৬০ জনের দলটি। কাঠমাণ্ডু থেকে ৩ টি বাসে রওনা দিয়েছিলেন তাঁরা। তাঁদের জন্য় চিনের ইমিগ্রেশন সেন্টারে ঢোকার আগে অপেক্ষায় রাখা হয় এরাজ্যের ৩২ জনকে। এরই মাঝে টিমুর বাজারের কাছে ছোটখাটো ধস নামে।  ধস সরিয়ে রাস্তা পরিষ্কার হতেই এগোতে থাকে চেন্নাইয়ের পর্যটকদের ৩ টি বাস।  প্রতিটি বাসেই ছিলেন ২০ জন করে চেন্নাইয়ের বাসিন্দা। ৩টি বাসের মধ্যে তৃতীয় বাসটির আগে চলে আসে একটি প্রাইভেট গাড়ি। 

প্রাইভেট গাড়িটিকে পাশ কাটিয়ে এগোতে যায় ২০ জন চেন্নাইয়ের পর্যটক ভর্তি ওই বাসটি। যাতে আগের ২ টি বাসের সঙ্গে একসঙ্গে যেতে পারেন। কিন্তু উল্টোদিক থেকে এসে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে, পাশে একটি উঁচু রাস্তায় বাস নিয়ে উঠে যান চালক। সেই সময়ই নীচের দিকের রাস্তায় উঠে আসে ভয়ঙ্কর হড়পা বান, ধুয়ে মুছে সাফ হয়ে যায় এলাকা। শুধুমাত্র বরাতজোরে বেঁচে যান এই বাসে থাকা ২১ জন। কারণ অ্যাম্বুল্যান্সকে সাইড দিতে গিয়ে অপেক্ষাকৃত উঁচু রাস্তায় উঠে গেছিলেন বাস চালক। ততক্ষণে প্রায় ১ ঘণ্টা দূরে থাকা নেপাল ইমিগ্রেশন সেন্টারও ধুয়েমুছে সাফ হয়ে গেছে। যেখানে চেন্নাই টিমের জন্য অপেক্ষা করছিলেন এ রাজ্যের ৩২ জন। 

চেন্নাইয়ের এই ২১ জন-এর বেঁচে গেলেও, তাদের জন্য অপেক্ষায় থাকা ৩২ জনের টিমের প্রত্যেকে নিখোঁজ। যার মধ্যে রয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ,  শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। এই ৩২ জনের কে এখন কোথায় জানেন না তাঁদের পরিজনরা।  শুধুই পথ চেয়ে থাকা। শুধুই অপেক্ষা।

আরও পড়ুন: Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget