এক্সপ্লোর

Nepal Flash Flood: কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন, নেপালে নিঁখোজ বাঙালি, উদ্বেগে কসবার ভট্টাচার্য পরিবার

Nepal Flash Flood Disaster: গত ২১ আগস্ট কলকাতা থেকে এই দলটি রওনা দেয়। জানা গেছে গতকাল সকালে এই দলটি অভিবাসন অফিসে ছিলেন, ঠিক সেই সময় যখন হড়পা বান নেপাল-তিব্বত সীমান্তে আছড়ে পড়ে।

কলকাতা: হড়পা বানের জেরে বিধ্বস্ত নেপাল। আর সেখানে নিঁখোজ হয়ে গেলেন কসবার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশে বেরিয়েছিল ৩২ সদস্যের একটি পর্যটক দল। সেই দলেই ছিলেন সুস্মিতা। তাঁর পরিবারের দাবি, রবিবার তাঁর সঙ্গে শেষ যোগাযোগ করা গেছে
বিপর্যয়ের ছবি দেখে উদ্বেগে সুস্মিতা ভট্টাচার্যর পরিবার। গত ২১ আগস্ট কলকাতা থেকে এই দলটি রওনা দেয়। জানা গেছে গতকাল সকালে এই দলটি অভিবাসন অফিসে ছিলেন, ঠিক সেই সময় যখন হড়পা বান নেপাল-তিব্বত সীমান্তে আছড়ে পড়ে।

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা ভট্টাচার্যের পুত্রবধূ তিয়াসা চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'শেষ রবিবার ফোনে কথা বলতে পেরেছিলাম আমা। তখন ট্যুরেই ছিলেন তাঁরা। উনি মেসেজ করেছিলেন যে সোমবার কাঠমাণ্ডু থেকে বেরনোর কথা। সেখান থেকে বেরনোর পর আর কাল থেকে যোগাযোগ করতে পারিনি আমরা। আগের দিন বলেছিলেন যে নেপাল-তিব্বত বর্ডারে পৌঁছেছিলেন। এরপর ইমিগ্রেশন করে বেরিয়ে যাওয়ার কথা। সকাল সাড়ে ছটায় বেরিয়ে গিয়েছিলেন হোটেল থেকে।'

তিয়াসা আরও বলেন, 'ট্যুর এজেন্সির তরফে বলা হয়েছে যে ইমিগ্রেশন বর্ডার কাছে ছিল। সুমন গেস্টহাউস বলে একটি গেস্টহাউসে ছিলেন সবাই। আজকেই জানতে পেরেছি যে ওঁনাদের দলের একজনকে উদ্ধার করা হয়েছে। যেখানে বিপর্যয় হয়েছে, সেই জায়গার ওপর দিয়েই যাচ্ছিলেন আমার শ্বাশুড়িমা। আমরা সবাই ভীষণ উদ্বিগ্ন।'

এদিকে, এই ঘটনায় রাজ্যের তরফেও তৎপরতা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা ৩২-৩৩টি ফোন পেয়েছি। তারমধ্য়ে একটি গ্রুপেরই প্রায় ৩০ জনের ওপরে নিঁখোজ রয়েছে। কলকাতা ও চন্দননগরের। কাঠমাণ্ডুতে যোগাযোগ রাখা হচ্ছে প্রতিনিয়ত। বুধবার গোটা রাত আমাদের কন্ট্রোল রুম কাজ করেছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, সবাই যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে।'

এদিকে, ৩২ জনের যে দল ছিল, সেই দলের মধ্য়ে খোঁজ মিলেছে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ১ পর্যটকের। উদ্ধার হওয়া পর্যটকের নাম মৌসুমী গঙ্গোপাধ্যায়, তিনি দুর্গাপুর থেকে গিয়েছিলেন। জানা গিয়েছে যে ত্রিসূর নদীর জলস্তর বেড়েছিল ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত বেড়ে গেছিল ত্রিসূর নদীর জলস্তর। ভেসে এসেছে পাথর। হড়পা বাণে বিধ্বস্ত নেপালের জাতীয় সড়ক। কাদা সরাতে গিয়ে আটকে পড়ছে JCB-ও। জল-কাদায় বন্ধ জাতীয় সড়ক। পার্শ্ববর্তী নদীর জল বিপরীত স্রোতে এসে ভাসিয়ে দিয়ে গেছে গোটা এলাকা, দাবি স্থানীয়দের।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget