এক্সপ্লোর

Netaji Birth Anniversary: ‘অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না,’ কটাক্ষ মমতার

Subhas Chandra Bose Jayanti 2022: "প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?’’ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে (Subhas Chandra Bose 125th Birth Anniversary) নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি তৈরি প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না ওয়ার মেমোরিয়াল নিয়ে এখন রাজনীতি হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?’’ 

এদিন ময়দানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose 125th Birth Anniversary) জন্মবার্ষিকী পালন করা হয়। সেই অনুষ্ঠানে একের পরে এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য। অমর জ্যোতি নেভানো নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে কেন এতদিন নেতাজির মূর্তি বসানোর কথা কেন্দ্রের মনে পড়ল সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এসেছে ট্যাবলো ইস্যুও। তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি। নেতাজির ট্যাবলো আমাদের রেড রোডে চলবে। 

উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, "দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়।'' সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। 

আর মোদির ওই ঘোষণার দিনই ইন্ডিয়া গেটে, ৫০ বছর পরে নেভানো হয় অমর জওয়ান জ্যোতির বহ্নিশিখা। অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশিয়ে দেওয়া হয় ৪০০ মিটার দূরে ওয়ার মেমোরিয়ালের অগ্নিতে। ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধের উদ্বোধন করেন। ৫০ বছর পর, মোদি সরকারের আমলে নিভতে চলেছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা। আর অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসানো নিয়ে সমালোচনায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: Subhas Chandra Bose Jayanti 2022: নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে, কেন্দ্রকে তোপ দেগে ঘোষণা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget