এক্সপ্লোর

Newtown Case Update: নিউটাউনে ৬টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত, বসল সিসি ক্যামেরা

Newtown CCTV: নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে CC ক্যামেরা। নিউটাউন থানার তরফে থেকে এই ক্যামেরাগুলি বসানো হচ্ছে।

কলকাতা: নাবালিকা খুন ও ধর্ষণের পর টনক নড়ল পুলিশের। নিউটাউন থানার পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
নিউটাউনে ৬টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করে সিসি ক্যামেরা লাগিয়েছে পুলিশ। নিউটাউনের বিভিন্ন এলাকায় লাগানো ৩৬০টি ক্যামেরার স্টেটাস রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

দুই বোনে খুনসুটি করছিল। তাই বড় মেয়েকে বকা দিয়েছিলেন মা, এরপরই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল ক্লাস এইটের ছাত্রী।  কিন্তু, সেই মেয়েটা যে আর কখনও ঘরে ফিরবে না। আর তার যে এরকম নির্মম পরিণতি হবে, তা এখনও কল্পনাতেও আনতে পারছেন না নিউটাউনের নিহত নাবালিকার মা-বাবা। মেয়েকে হারিয়ে এখন ধৃত টোটোচালকের চরম শাস্তি চাইছেন তাঁরা। গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নাবালিকা। তারপর একটি টোটোয় উঠেছিল সে। যে ছবি CCTV ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে। আর শুক্রবার সকালে, খালপারের পরিত্যক্ত সরকারি জমি থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই টোটোচালক সৌমিত্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, নিউটাউনের মতো অভিজাত এলাকায় কীভাবে সবার নজর এড়িয়ে এক নাবালিকাকে নিয়ে এতক্ষণ ধরে ঘুরলেন টোটোচালক? উঠেছে সেই প্রশ্নও। 

এই আবহে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। রাতারাতি বদলে গিয়েছে নিউটাউনের অন্ধকার ছবিটা। তেমনই ই-রিকশ ও টোটোচালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। আর এবার নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে CC ক্যামেরা। নিউটাউন থানার তরফে থেকে এই ক্যামেরাগুলি বসানো হচ্ছে। এরপর নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদের তরফেও CC ক্যামেরা বসানো হবে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে ই-রিকশ ও টোটোচালকদের জন্য জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে,  এবার থেকে ই-রিকশ ও টোটো চালকদের নাম-ঠিকানা-সহ সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে হবে। প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে। সেইসব তথ্য যাচাই করবে পুলিশ। অপরাধে জড়িত থাকার কোনও পূর্ব ইতিহাস কারও রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পুলিশ ভেরিফিকেশনের পর, সব কিছু ঠিক থাকলে মিলবে টোটো বা ই-রিকশ চালানোর ছাড়পত্র।

আরও পড়ুন: Murshidabad News: প্রধান শিক্ষককে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ, গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget