এক্সপ্লোর

Newtown Duttabad Case: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন, রাজগঞ্জের বিডিও-র ২ ঘনিষ্ঠর পর গ্রেফতার আরও ১

Kolkata News: নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। তাঁর ২ ঘনিষ্ঠকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দত্তাবাদ : নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ কামিল্যাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই তদন্তে এবার জাল গোটাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের ২ ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। তার পর এবার আরও একজনকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে সজল সরকার নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 'নিউটাউনে ব্যবসায়ীকে খুনের সময় ঘটনাস্থলে ছিলেন সজল', ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ উঠেছে এ ব্যক্তির বিরুদ্ধে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এর আগে গ্রেফতার করা হয়েছিল বিডিওর কলকাতার গাড়ি চালক এবং বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদারকে। 

পুলিশের জালে ধরা পড়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং উত্তরবঙ্গের এক ঠিকাদার তুষার থাপা। প্রসঙ্গত উল্লেখ্য, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছে এই বিডিও- র। যদিও তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে ফাঁসানো হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি ওই বিডিও- র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন। যিনি চুরি করেছিলেন তিনি নিজেই জানান সেই কথা। এরপর ওই ব্যক্তি চোরাই সোনা দেন স্বপন কামিল্যা নামের স্বর্ণ ব্যবসায়ীকে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা ছিলেন নিহত ব্যবসায়ী। দত্তবাদে বাড়ি ভাড়া নিয়ে সোনার ব্যবসা করতেন। 

গত সপ্তাহের মঙ্গলবার দত্তাবাদের সোনার দোকান থেকে তুলে আনা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। যিনি চুরি করেছিলেন, আনা হয় তাঁকেও। দোকান মালিক জানিয়েছেন, তাঁকেও নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিউটাউনের একটি ফ্ল্যাটের দোতলায় বেধড়ক মারধর করা হয় স্বপন কামিল্যাকে। সোনা চুরি করা ব্যক্তির উপরেও চলে অকথ্য অত্যাচার। দত্তাবাদের সোনার দোকান থেকে তুলে আনার পর স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। একজন বাঁশ জাতীয় কিছু দিয়ে মাথায় পিছনে আঘাত করলে, সংজ্ঞাহীন হয়ে পড়েন ব্যবসায়ী এবং মারা যান। এরপর, নীলবাতি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর দেহ। ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। 

রাজু ঢালি এবং তুফান থাপা, এই ২ জনকে গ্রেফতারের পর জেরা করে পুলিশ জানতে পারে মঙ্গলবার খুনের ঘটনার পরের দিন বুধবার অ্যাপ ক্যাব আভড়া করে বিমানবন্দরে গিয়েছিলেন তুফান এবং আরও একজন। অ্যাপক্যাবে তুফানের সঙ্গে বিমানবন্দরে গিয়ে বাগডোগরাগামী উড়ানে উঠেছিলেন কে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে, ঘটনার সময় ছিল ৬জন। ধৃত গাড়িচালক রাজু ঢালি  ছাড়া বাকি ৫ জনই উত্তরবঙ্গের বাসিন্দা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget