এক্সপ্লোর

Newtown Death: সাতসকালে আবাসনের রাস্তায় রক্তাক্ত দেহ, তরুণের রহস্যমৃত্যু নিউটাউনে

Newtown: নিরাপত্তারক্ষীরা আকাঙ্খা আবাসনের ক্লাসিক থ্রি টাওয়ারের নীচে তরুণের দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

রঞ্জিত সাউ এবং আবির দত্ত, কলকাতা: মঙ্গলবার নিউ টাউনে (New Town) সরকারি (Govt) আবাসনে তরুণের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়। সাতসকালে আবাসনের রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। নিরাপত্তারক্ষীরা আকাঙ্খা আবাসনের ক্লাসিক থ্রি টাওয়ারের নীচে তরুণের (Youth) দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।                                  


পুলিশ সূত্রে খবর, মৃতের ঈশান নিধারিয়া। বছর একুশের ওই তরুণ আবাসনের বাসিন্দা নন। কী কারণে ওই তরুণ আবাসনে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। খুন না কি আত্মহত্যা, মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কিনা, খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ।                                                     

আরও পড়ুন, সরকারি চাকরির পর দলীয় পদ দিতেও টাকা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বড় অভিযোগ

অন্যদিকে, লেকটাউনের দক্ষিণদাঁড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু হয় গতকালই। রাতে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ। মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন। তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। তারপরই স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।       

এদিকে, আজ শহরে অভিনেতা শৈবাল ভট্টাচার্যর আত্মহত্যার চেষ্টা করেন। মাথায় ও ডান পায়ে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, নিজেকে আঘাত করেন ওই অভিনেতা। মদে আসক্তি ও পেশাগত ডিপ্রেশনের কারণেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget