এক্সপ্লোর

Newtown: সিগন্যাল অগ্রাহ্য করে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা নিউটাউনে

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।

সুদীপ্ত আচার্য: নিউটাউনে নভোটেলের কাছে দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়। দুর্ঘটনায় কেউ আহত হননি। 

মর্মান্তিক ঘটনা ডায়মন্ড হারবারে। এদিন ডায়মন্ড হারবারে হুগলি নদীতে তলিয়ে গেল ২ শিশু। ডায়মন্ড হারবার জেটিঘাটে নামার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ২ শিশু। পরিবার সূত্রে খবর, দুই নিখোঁজ শিশু সম্পর্কে দিদি ও বোন। খবর পেয়ে তপসিয়া থেকে ডায়মন্ড হারবারে যায় পরিবার। 

পরিবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। আনন্দপুর থানা এলাকার গুলসন কলোনি এলাকা থেকে মহম্মদ জাকির হোসেন তার পরিবার নিয়ে ঘুরতে ডায়মন্ড হারবারে যায় পরিবার । সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। সেখানেই ঘটে দুর্ঘটনা। লঞ্চ থেকে নেমে আসার সময় নদীতে পড়ে যায় তারা। জানা গিয়েছে, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে হুগলি নদীতে পড়ে যায়।  দুই শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তড়িঘড়ি সিভিল ডিফেন্স টিমকেও উদ্ধারকাজে নামানো হয়েছে।

সম্প্রতি অ্যাম্বুলেন্সের (Ambulance) ধাক্কায় (hit) মৃত্যু হয়েছে মা (mother) এবং মেয়ের (daughter)। উলুবেড়িয়ার (uluberia) জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক ঘটনাটি (road accident) ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ সকালে মেয়েকে বৃত্তি পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিলেন মা। তখনই ওই দুর্ঘটনা।

কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, দুজনে তখন রাস্তা পার হচ্ছেন। ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি ফাঁকা অ্যাম্বুলেন্স তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দুজন। তার পর স্থানীয় বাসিন্দারা দেহ দুটি আটকে রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক অ্যাম্বুলেন্সটিও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। এই মুহূর্তে ১৬ নম্বর জাতীয় সড়ক যান চলাচল বন্ধ। ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ আন্ডারপাস না থাকায় ওই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এদিনের মর্মান্তিক অভিজ্ঞতার পর তাঁদের দাবি একটাই, অবিলম্বে আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে।

আগেও একই ঘটনা...
এর আগে, গত ১৫ মে, উলুবেড়িয়াতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিজেপি নেতার। মৃত অমল মাইতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১০টা নাগাদ পিক আপ ভ্যানে বরানগরের আলমবাজার থেকে পণ্য নিয়ে কোলাঘাটে ফিরছিলেন বিজেপি নেতা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারে উল্টে যায় পিক আপ ভ্যান। গুরুতর জখম বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিজেপি নেতার সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গত ৬ অগাস্ট ফের সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় জখম হন ৮ জন। উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুরের ওই ঘটনায় একটি স্করপিও-র সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষ হয়েছিল বলে খবর। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে এসেছিল। ঠিক ওই সময়েই কোলাঘাট লেন দিয়ে একটি মারুতি গাড়ি যাচ্ছিল বলে খবর। ওই গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্করপিও-র। দুটি গাড়ি-ই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়াতেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত খবর যায় পুলিশে। দেরি করেনি পুলিশও। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget