এক্সপ্লোর

Nipah : অক্ষরে অক্ষরে মানতেই হবে এই নিয়ম ! নিপা আতঙ্কের মাঝেই বিশেষ গাইডলাইন রাজ্যের, জেনে নিন

২১ দিন পর্যবেক্ষণে রাখতে হবে এবং প্রত্যেকদিন তাঁকে ফোন করে খোঁজ নেবে স্বাস্থ্য ভবন। যদি তাঁরও উপসর্গ দেখা যায়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে।  

সন্দীপ সরকার, কলকাতা: 'নিপা' ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। 'নিপায়' আক্রান্ত অথবা 'নিপার' উপসর্গ থাকা রোগী সহ তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন তৈরি করল রাজ্য স্বাস্থ্য দফতরের ৫ সদস্যের চিকিৎসক দল। 

 গাইডলাইন অনুযায়ী :

  • নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, লালা, হাঁচি-কাশির ড্রপলেট ইত্যাদির সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে রাখতে হবে।
  • নিপা আক্রান্ত কিংবা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে বন্ধ, সীমাবদ্ধ জায়গায় কাটানো মানেই তাকে 'হাইরিস্ক' বলে গাইডলাইনে উল্লেখ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
  • এর পাশাপাশি গাইডলাইন অনুযায়ী, হোম কোয়ারেন্টিন থাকাকালীন ওই ব্যক্তিকে দিনে ২ বার চিকিৎসা করাতে হবে। তবে উপসর্গ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে হোম কোয়ারেন্টিন থাকা ব্যক্তিকে। রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে।
  • একইভাবে নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর জামা-কাপড়ের সংস্পর্শে এলে অথবা রোগীর সংস্পর্শে এলেও ২১ দিন পর্যবেক্ষণে রাখতে হবে এবং প্রত্যেকদিন তাঁকে ফোন করে খোঁজ নেবে স্বাস্থ্য ভবন। যদি তাঁরও উপসর্গ দেখা যায়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে।  
  • এর পাশাপাশি গাইডলাইন অনুযায়ী, নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকেও পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। 
  • যাদের কোনও উপসর্গ নেই, তাদের ক্ষেত্রে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে, একটি বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

অন্যদিকে, যাদের উপসর্গ দেখা যাবে, তাদেরকে হাসপাতালে ভর্তি করতেই হবে। যেহেতু নিপায় সংক্রমণের ক্ষেত্রে কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বিকল্প দুটি অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করতে হবে এইসব রোগীর ক্ষেত্রে।

পরীক্ষা করানো সংক্রান্ত সরকারি গাইডলাইন : 

  • RTPCR টেস্টের জন্য তাদের নমুনা দ্রুত পাঠানোরও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, একদিনের মধ্যে অন্তত দু'বার রিপোর্ট নেগেটিভ আসলে তবেই ওষুধ বন্ধ হবে, নয়তো নয়। স্বাস্থ্যকর্মীদের কেউ যদি এই ধরনের রোগীর সংস্পর্শে আসেন, কিন্তু তাঁর উপসর্গ না থাকলে তিনি মাস্ক পরে, PPE কিটের মতো ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে তাঁকে কোয়ারেন্টিন করার কোনও প্রয়োজন নেই।  
  • অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিপার সংক্রমণ ঠেকাতে ২ সপ্তাহ একটি বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ খেতে বলা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। এর পাশাপাশি, গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দায়িত্ব নিতে হবে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের।
  • যে রোগীর নিপায় পজিটিভ রিপোর্ট এসেছে, ৫ দিন অন্তর তাঁর নমুনা পরীক্ষা করা হবে। লালারস, ইউরিন এবং রক্ত এই ৩টি নমুনার আলাদা আলাদা রিপোর্ট যদি একদিনের মধ্যে দু'বার নেগেটিভ আসে, তবেই রোগীকে হাসপাতাল থেকে ছা়ড়া হবে। নয়তো নয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৯০ দিন পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget