এক্সপ্লোর

Abhishek Banerjee: 'কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়,' আদালতের দ্বারস্থ অভিষেক

Abhishek Banerjee Update: কাল সম্ভবত ইডির কাছেই হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

কলকাতা: জোটের বৈঠক নয়, কাল ইডি দফতরেই যেতে পারেন অভিষেক। ইডির #ED) কাছে হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক (Abhishek Banerjee)। কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়, আদালতে আবেদন অভিষেকের। 

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, অভিষেকের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি মামলা বিচারাধীন থাকাকালীন কোনও কড়া পদক্ষেপ না করার আর্জি জানান। ইডিকে পদক্ষেপ না নিতে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়। তখন বিচারপতি অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে ইডি আধিকারিকরা এই মামলায় শুরু থেকে কোনও কড়া পদক্ষেপ করেননি। আজ এই মামলায় শেষ মুহূর্তে কেন নতুন শব্দবন্ধ নির্দেশনামায় লিখতে যাব?      

তখন অভিষেকের আইনজীবী বলেন, “ইসিআইআর খারিজের দাবিতে যখন মামলা চলছে সেই মুহূর্তে ১০ ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নতুন করে সমন পাঠানো হয়েছে। ১৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। আগামীকাল তাঁর বিশেষ একটি বৈঠকও রয়েছে। কাল আমাকে গ্রেফতার করা হতে পারে। এই ধরণের হয়রানির মানে কী?” তখনই বিচারপতি বলেন, “সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। সমন পাঠানোর ক্ষেত্রে আমাদের কোনও বাধা নেই। গ্রেফতারির জন্য সমন পাঠানো হয়েছে এই আশঙ্কা অমূলক।’’                                  

আগামীকাল বিরোধীদের জোট I.N.D.I.A-এর সমন্বয় কমিটির বৈঠক। আর একইদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। প্রশ্ন উঠছে জোটের বৈঠকে নাকি ইডি দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স চত্বরে দেখা গেল পুলিশের বাড়তি তৎপরতা। এদিন সকালে, বিধাননগর পুলিশ কমিশনারেটের একজন ACP র‍্যাঙ্কয়ের অফিসার পরিদর্শন করে আসেন। এরপর বিকেলে CGO চত্বরে একটি অস্থায়ী ক্যাম্প তৈরিরও তোরজোর দেখা যায়। শুধু তাই নয়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায়, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের গলাতে। তিনি বলেন, "অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো বিক্রি হয়ে যাওয়া শিরদাড়া নয়, যার শিরদাঁড়া সোজা, যে কোনও  পরিস্থিতির মোকাবিলা সে সামনাসামনি করবে। সেটা কালকে আপনারা দেখে নেবেন।''

আরও পড়ুন: Nusrat Jahan: ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নুসরত জাহান

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget