এক্সপ্লোর

Nusrat Jahan: ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নুসরত জাহান

Nusrat Jahan News Update: ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদকে এদিন তলব করে ইডি। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত জাহান।

প্রকাশ সিনহা ও অতসী মুখোপাধ্যায়, কলকাতা: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে (Nusrat Jahan) জিজ্ঞাসাবাদ ইডির (ED)। প্রায় ৬ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলন নুসরত জাহান। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার যা বলার বলে দিয়েছি। সব প্রশ্নের উত্তর দিয়েছি।' পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় দেখা যায় তাঁর হাতে ফাইল রয়েছে। বেরোনোর সময় অবশ্য সেই ফাইল দেখা যায়নি।  

 

নুসরতকে জিজ্ঞাসাবাদ ইডির: ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদকে এদিন তলব করে ইডি। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত জাহান। ২০১৪-১৫: রাজারহাটে ফ্ল্যাটের জন্যে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা নিয়েও প্রতারণার অভিযোগ। প্রতারণার টাকাতেই নুসরতের বিরুদ্ধে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনার অভিযোগ। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে সেই সময় ডিরেক্টর ছিলেন নুসরত। যে সংস্থার ডিরেক্টর, সেখান থেকেই ঋণ নিয়ে ফ্ল্যাট কেনার দাবি নুসরত জাহানের।

সূত্রের খবর, এদিন দুদফায় বসিরাহাটের তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর পাওয়া যায়, প্রথম দফার জিজ্ঞাসাবাদের পরে ফের বসিরহাটের তৃণমূল সাংসদকে প্রশ্ন করেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নুসরতকে প্রথম দফার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হননি গোয়েন্দারা। তাই দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। দুদফায় জিজ্ঞাসাবাদ পর্ব মেটার পর এদিন বিকেল ৫টার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি। 

ফ্ল্যাট দুর্নীতির ঘটনায় দুর্নীতির সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই বলে আগেই দাবি করেছিলেন নুসরত জাহান। এমনকী অভিযুক্ত সংস্থার থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন এবং সেই টাকা সুদ-সহ ফেরতও দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। গত মাসে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, 'যাঁরা ভুল করেন, যাঁদের ভয় থাকে তাঁরা ব্যাখ্য়া দেয়। আদালতে বিচারাধীন বিষয়, আইনত পদক্ষেপ হোক। যে কোম্পানির নামে অভিযোগ, সেই কোম্পানি থেকে ২০১৭-র মার্চে ইস্তফা দিই। ওই সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ২০১৭-র মে মাসে সুদ সহ সেই ঋণ শোধ করে দিয়েছি। আদালতে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই সংস্থার কোনও শেয়ার আমার নেই।'

আরও পড়ুন: Narada Scam: তথ্য গোপন করেন ম্যাথু স্যামুয়েল? সোমবার ফের হাজিরার নোটিস দিল CBI

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget