এক্সপ্লোর

Job Seekers Agitation: "কেউ আমাদের সঙ্গে কথা বলছে না'' বিধানসভার বাইরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

Job Seekers Protest: মণিপুরে হিংসা থেকে ডেঙ্গি, একাধিক ইস্যুতে সোমবার যখন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর, তখন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল বিধানসভার বাইরেও।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এবার নিয়োগের দাবিতে বিধানসভার (West Bengal Assembly) সামনে পৌঁছে গেলেন আন্দোলনকারীরা। ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যান তোলা হয় আন্দোলনকারীদের।

নিয়োগের দাবিতে বিধানসভায়: মণিপুরে হিংসা থেকে ডেঙ্গি, একাধিক ইস্যুতে সোমবার যখন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর, তখন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল বিধানসভার বাইরেও। চাকরিপ্রার্থীদের দাবি, ২ বছর ৪ মাস ২০ দিন ধরে রাস্তায় বসে থাকার পরও এখনও মেলেনি চাকরি। আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “সরকার যেন দ্রুত নিয়োগ করে, আমরা সুবিচার চাই।’’                                              

এই পরিস্থিতিতে নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন নবম থেকে দ্বাদশের এসএলএসটির চাকরিপ্রার্থীরা। এদিন হঠাৎ বিধানসভার ৬ নম্বর গেটের সামনে চলে আসেন তাঁরা। ঢোকার চেষ্টা করেন বিধানসভায়। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। এক আন্দোলনকারী বলেন, “আমরা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কেউ আমাদের সঙ্গে কথা বলছে না এখন। গতবছর ঈদে মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছিলেন, ওয়ে আউট বার করে তোমাদের সমস্যার সমাধান হবে কিন্তু, আজও সমস্যার সমাধান হল না।’’দিনের পর দিনের রাস্তায় বসে, রাজপথে নেমে আন্দোলন কিন্তু, সুরাহা মেলেনি। কবে এর থেকে নিস্তার মিলবে? কবে হাতে নিয়োগপত্র পাবেন এই চাকরিপ্রার্থীরা? প্রশ্ন আছে। উত্তর নেই।                      

বকেয়া ডিএ-র দাবিতে দিনকয়েক আগে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। অধিবেশন চলাকালীন যে কোনও দিন বিধানসভা অভিযানের কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিল ডিএ আন্দোলনকারীরা। বিরোধী দলনেত্রী থাকাকালীন মহার্ঘভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে বিধানসভা চলোর ডাক বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। রাজ্যের পাশাপাশি বকেয়া ডিএ-র দাবিতে দিল্লিতেও দরবারের পথে আন্দোলনকারীরা। জাসংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ৪ অগাস্ট পাঠানো হবে চিঠি। সূত্রের খবর, ওই চিঠিতে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানোর সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের একাংশের।

আরও পড়ুন: West Bengal Weather:বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পরিণত হতে চলেছে গভীর নিম্নচাপে, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget