এক্সপ্লোর

Manik Bhattacharya: 'অগ্রগতি না হয়ে অনন্তকালের জন্য কাউকে জেলে রেখে দেওয়া যায় না', আদালতে প্রশ্নের মুখে ইডি

এর পাশাপাশি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দায় এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওপরেই ঠেললেন মানিক ভট্টাচার্য। 

সৌভিক মজুমদার, কলকাতা: তদন্তে অগ্রগতি প্রয়োজন, তদন্তে কোন অগ্রগতি না হয়ে অনন্তকালের জন্য কাউকে জেলে রেখে দেওয়া যায় না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Primery Recruitment Corruption) অভিযোগে দীর্ঘদিন ইডি হেফাজতে রয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এবার, শুনানি চলাকালীন তদন্ত প্রক্রিয়া নিয়েই আদালতের প্রশ্নের মুখে পড়তে হল ইডি-কে। এর পাশাপাশি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দায় এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওপরেই ঠেললেন মানিক ভট্টাচার্য। 

বুধবার আদালতে মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, নিয়োগের জন্য প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে পাঠিয়ে দেয় পর্ষদ। যদি নিয়োগে কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে হয়ে থাকতে পারে।        

পর্ষদের তরফ থেকে যে তালিকা পাঠানো হত সেটা থেকে সবাইকে হয়ত নিয়োগপত্র দেয়নি সংসদ। তার জায়গায় অন্য কাউকে দিয়ে থাকতে পারে। নিয়োগ দুর্নীতিতে কেউ মানিক ভট্টাচার্যের নাম নিতে পারেন, বা তাঁর নাম করে টাকা নিতে পারেন। কিন্তু তার কারণে কি মানিক ভট্টাচার্যকে দায়ী করা যায় ?

এর পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমতি না দিলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগ করবে কীভাবে? আপনার সময়কালে কত নিয়োগ হয়েছে? উত্তরে মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, প্রায় ৪৪ হাজার নিয়োগ হয়েছে। তখন বিচারপতি জিজ্ঞেস করেন, কতজনে নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে ?

আদালতে মানিক ভট্টাচার্যের আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ৯৮ জন এমন ব্যক্তিকে পাওয়া গেছে যাদের নাম প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের কাছে পাঠানো হয়নি কিন্তু তাঁরা নিয়োগপত্র পেয়েছেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। এখনও জেলবন্দি রয়েছেন মানিক ভট্টাচার্য ও তাঁর ছেলে মানিক ভট্টাচার্য। এই পরিস্থিতিতে, আদালতে এদিন ইডি-র আইনজীবী অভিযোগ করেন, 

মানিক ভট্টাচার্য এবং তাঁর ছেলের অ্যাকাউন্টের তথ্য দিতে অস্বীকার করছে ব্যাঙ্ক। ৪ বার এই তথ্য ED-র তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এখনও সেই তথ্য দেওয়া হয়নি।            

আরও পড়ুন: Joynagara TMC Leader Death:জয়নগরে তৃণমূল নেতা খুনের ৭২ ঘণ্টা পর অভিযুক্ত সিপিএম নেতা আনিসুরকে গ্রেফতার পুলিশের

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget