এক্সপ্লোর

North 24 Parganas News: টিটাগড় গণধর্ষণকাণ্ডে FIR-এ নাম থাকা ৪ জনই গ্রেফতার

Titagarh Update: টিটাগড়ে (Titagarh) তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনার এক দিনের মাথায়, দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জুনেইদ আখতার। বাকি ২ অভিযুক্তকে আসানসোল থেকে পাকড়াও করেছে পুলিশ।

সমীরণ পাল, টিটাগড়: টিটাগড় গণধর্ষণকাণ্ডে, FIR-এ নাম থাকা ৪ জনই গ্রেফতার। দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জুনেইদ আখতার। যিনি, টিটাগড় পুরসভার (Titagarh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলরের ভাই বলে দাবি। এছাড়া, আসানসোল থেকে গ্রেফতার হয়েছে, বাকি ২ অভিযুক্ত। আর গ্রেফতারির পরই, এনিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

গণধর্ষণকাণ্ডে গ্রেফতার চার: টিটাগড়ে (Titagarh) তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনার এক দিনের মাথায়, দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জুনেইদ আখতার। বাকি ২ অভিযুক্তকে আসানসোল থেকে পাকড়াও করেছে পুলিশ। এই নিয়ে FIR’এ নাম থাকা ৪ জনকেই গ্রেফতার করল পুলিশ। গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জুনেইদের বিরুদ্ধে, ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতা।

তরুণীর দাবি, এই জুনেইদ, টিটাগড় পুরসভার (Titagarh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের ভাই। ঘটনার দিন রাতে, তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে, তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনার সাক্ষী ছিল এক জন। ঘটনায়, শুক্রবারই বিশাল সাউ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার সকালের মধ্যে ধরা পড়ে বাকি ৩ অভিযুক্ত, মহম্মদ মহসিন, তারিফ আলম ও জুনেইদ আখতার। শনিবার, দিল্লির (Delhi) একটি আদালতে তোলা হয় জুনেইদকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে আনা হবে রাজ্যে (West Bengal) । ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpore Commissionerate) ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বলেন, “২ জনকে আসানসোল (Asansol) থেকে গ্রেফতার করা হয়। ১ জনকে ট্রেনে আলিগড় থেকে ধরা হয়। দিল্লিতে হ্যান্ড ওভার পাই।’’

টিটাগড় থানা এলাকায় কংগ্রেসের বিক্ষোভ: এদিকে, এই ঘটনায়, কংগ্রেসের প্রতিবাদ (Congress Protest) ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় থানা এলাকা। দুপুর দেড়টা নাগাদ, টিটাগড় থানায় ঢুকে IC-র সঙ্গে দেখা করতে যায় কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁদের বাধা দিলে, পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। কংগ্রেস কর্মীদের থানা থেকে বের করে দেওয়া হয়। এদিকে, আসানসোল থেকে ধৃত, মহম্মদ মহসিন ও তারিফ আলমকে শনিবার ব্যারাকপুর কোর্টে (Barrackpore Court) তোলা হলে, বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন: Murshidabad News: মন্ত্রীর সামনেই ইটবৃষ্টি, ঝরল রক্ত, গঙ্গা-ভাঙন পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget