এক্সপ্লোর

Murshidabad News: মন্ত্রীর সামনেই ইটবৃষ্টি, ঝরল রক্ত, গঙ্গা-ভাঙন পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী

Erosion Update: মন্ত্রীর সামনেই বিক্ষোভ, ধস্তাধস্তি, শুরু হল ইটবৃষ্টি, ঝরল রক্ত। মুর্শিদাবাদের (Murshidabad) প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে শনিবার বিক্ষোভের মুখে পড়লেন সেচ প্রতিমন্ত্রী।

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের (Murshidabad) প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন (Erosion) পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন সেচ প্রতিমন্ত্রী। মন্ত্রীর সামনেই হল ইটবৃষ্টি। তৃণমূল (Trinamool Congress) কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ক্ষুব্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের (CPIM) লোকজন। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী: মন্ত্রীর সামনেই বিক্ষোভ, ধস্তাধস্তি, শুরু হল ইটবৃষ্টি, ঝরল রক্ত। মুর্শিদাবাদের (Murshidabad) প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে শনিবার বিক্ষোভের মুখে পড়লেন সেচ প্রতিমন্ত্রী। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গায় (Ganges) ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই তলিয়ে গেছে একাধিক বাড়ি। এই পরিস্থিতিতে, শনিবার প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে আসেন সেচ প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) আমিরুল ইসলাম ও প্রশাসনিক কর্তারা। মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।

কী দাবি স্থানীয়দের?  সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন, “আমাদের স্থায়ী সমাধান চাই।’’ গ্রামবাসীদের অভিযোগ, বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা যাবে না, স্থায়ী কাজ করতে হবে। মন্ত্রীর সামনে বিক্ষোভের পর তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় গ্রামবাসীদের। শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেন গ্রামবাসীরা। তড়িঘড়ি মন্ত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “বড় প্রকল্প কেন্দ্রের কাছে অর্থ চাইছি। দিচ্ছে না।’’ ভিটেমাটি হারানো মানুষের প্রশ্ন এখন একটাই, স্থায়ী সমাধান মিলবে কবে?

তুঙ্গে রাজনৈতিক তরজা: সেচ প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক তরজা চলছেই। সিপিএম বিক্ষোভ দেখিয়েছে, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “সিপিএমের লোক বিক্ষোভ দেখিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। তৃণমূল কর্মীর মাথা ফেটেছে।’’ এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে সিপিএম। সিপিএমের জেলা কমিটির সদস্য মহম্মদ আজাদ বলেন, “এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। সিপিএমের কোনও যোগ নেই।’’ মন্ত্রীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “রাজ্য সরকার কিছু করছে না। বালি দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। কেন্দ্রের টাকা আত্মসাৎ করছে।’’

আরও পড়ুন: Anis Khan Death Update: বাড়িতেই আক্রান্ত সলমন খান, বিক্ষোভের মুখে সিআইডি ও পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget