এক্সপ্লোর

North 24 Parganas:গ্যারেজে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই আড়াই লক্ষ টাকার সম্পত্তি

Deestructive Fire:অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পাশেই গ্যারেজে বিধ্বংসী আগুন। পরপর তিনটি দোকানে আগুন লেগে যায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গ্যারেজে বিধ্বংসী আগুন (Fire In Garage), সেখান থেকে পর পর তিনটি দোকানে আগুন। অশোকনগরের (ashoknagar) ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পাশেই একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। গ্যারেজের মালিকের দাবি, তাঁর আড়াই লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়েছে। 

কী ঘটল?
আগুন শুধু গ্যারেজে নয়, সেখান থেকে পর পর তিনটি দোকানেও ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য একটি সোনার দোকান রেহাই পায়। মালিক জানিয়েছেন, আনুমানিক রাত সাড়ে ন'টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। হঠাৎই আশপাশের লোকেরা তাঁকে ফোন করে জানান, আগুন লেগেছে। তাঁর কথায়, 'আমি এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে ততক্ষণে জল ঢালতে শুরু করে দিয়েছেন পাড়ার লোকারেই। খবর গিয়েছে অশোকনগর থানা ও দমকলেও। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে দমকলের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। শহর কলকাতা হোক মফঃস্বল, মাঝেমধ্য়েই আগুন লাগার ঘটনা শোনা যায়। 

গড়িয়ায় আগুন...
এপ্রিলই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল গড়িয়ায়। ব্রহ্মপুর বাজারে কাঠের গুদামে আগুন লাগে সে বার। ঘনবসতিপূর্ণ এলাকায় ক্রমশ সেই আগুন ছড়িয়েও পড়ে। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন ছড়িয়ে পড়ে। মাঝে-মধ্যেই শোনা যায় বিস্ফোরণের শব্দ। সরু রাস্তার মধ্যে অবস্থিত গুদামের আগুন নেভাতে আসে ছোট ফায়ার টেন্ডার। পাশাপাশি বাড়িও ধোঁয়ায় ঢেকে যায়। আশেপাশে উঁচু বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। বহুদিন বন্ধই ছিল গুদাম। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত।  তারাই বাড়ি থেকে বালতি করে জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করে।  কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের ইঞ্জিন পাঠাতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে দাহ্য কাঠে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। আগুন নেভাতে কার্যত হিমশিম খান দমকল কর্মীরা। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । তিনি যদি ওবলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাটাই লক্ষ।  ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন:এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget