এক্সপ্লোর

No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

Sunions Facts: এই পেঁয়াজের বিশেষত্ব হল ঝাঁঝ অনেক কম। তবে অন্যান্য পেঁয়াজের তুলনায় বেশ মিষ্টি এটি।

কলকাতা: পেঁয়াজ কাটবেন অথচ কাঁদবেন না। শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না? এমনটাই সত্যি! এমন একধরনের পেঁয়াজ এটি যার ইংরেজি নাম- 'No Cry Onion'। অর্থাৎ এই পেঁয়াজটি কাটলেও চোখের জলে নাকের জলে হবেন না। 

যদিও এই পেঁয়াজটির ট্রায়াল চলছে। গত বছরেই বাজারে আনার পরিকল্পনাও উঠেছিল। জানা গিয়েছে, BASF ভেজিটেবল সিডস এটি তৈরি করেছে। এই পেঁয়াজের বিশেষত্ব হল ঝাঁঝ অনেক কম। তবে অন্যান্য পেঁয়াজের তুলনায় বেশ মিষ্টি এটি। এই পেঁয়াজটির নাম হল- Sunions, SUN এবং (on)IONS এর মেলবন্ধন। 

কীভাবে তৈরি হল এই পেঁয়াজ? কী এর রাসায়ানিক গঠন? 

১৯৮০ এর শেষের দিকে বিজ্ঞানীরা পেঁয়াজের বিভিন্ন স্ট্রেইনের ক্রস-ব্রিডিং শুরু করেন। এর উদ্দেশ্য ছিল একটাই-পেঁয়াজ কাটলেও যাতে চোখে জল না আসে। পেঁয়াজে থাকে ল্যাক্রিমেটরি ফ্যাক্টর (LF)। যার জন্যই ঝাঁঝ বৃদ্ধি হয়। সিন-প্রোপেনথিয়াল-এস-অক্সাইড থাকে এই ল্যাক্রিমেটরি ফ্যাক্টরের মধ্যে। রাসায়নিকভাবে এটি একটি উদ্বায়ী তরল পদার্থ। যা বায়ুকণায় এয়ারোসলের আকারে মিশে যায়। এটি চোখে অকিউলোমোটর এবং নাকের অলফ্যাক্টরি নার্ভকে উদ্দীপিত করে। যার জেরে পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে। 

এছাড়াও ল্যাক্রিমেটরি ফ্যাক্টরের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড সালফক্সাইড ভেঙে সালফেনিক অ্যাসিড তৈরি হয়। এই প্রোপেন সালফেনিক অ্যাসিড দ্রুত ল্যাক্রিমেটরি ফ্যাক্টর তৈরি করে যা সিন-প্রোপেনথিয়াল-এস-অক্সাইড তৈরি করে, যা সংবেদনশীল নিউরনগুলিকে (চোখে) সক্রিয় করে তোলে। 

কোথায় পাওয়া যায়? 

২০১৮ সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই পেঁয়াজটি পাওয়া যায়। প্রথমে নেভাদা এবং ওয়াশিংটনে বিক্রি করা হয়েছিল। ২০২০ তে ইউরোপেও এই পেঁয়াজটি বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়া হয়। ২০২২ এ খুচরো পণ্য বিক্রেতা Waitrose ব্রিটেনের বাজারে এই পেঁয়াজ বিক্রি করা শুরু করে। এটির দাম সাধারণ পেঁয়াজের তুলনায় প্রায় ৩গুণ বেশি রাখা হয়েছিল।  

বেয়ার সেন্সরি ল্যাব এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটি সেন্সরি ইভালুয়েশন সেন্টার এই পেঁয়াজের খাদ্য গুণাগুণ পরীক্ষা করে বাজারে বিক্রি করার ছাড়পত্র দেয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের প্রায় ৮০ শতাংশ মানুষ এই পেঁয়াজকে পছন্দ করে। স্বাদে কিছুটা বদল হলেও খেতে এই পেঁয়াজ খারাপ নয় একেবারেই। হয়তো সেই ঝাঁঝ নেই, তবে পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি করতে যাঁরা চান না, তাঁদের জন্য এই পেঁয়াজ একেবারেই আদর্শ। 

 

আরও পড়ুন, ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget