এক্সপ্লোর

Dol Utsav 2025: দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'

TMC MP Partha Bhowmik Attacks Opponent : প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের

সমীরণ পাল, রাজীব চৌধুরী, রঞ্জিত হালদার, উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'

কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই। 

পাল্টা বালিচুরি, কয়লাচুরি, দুর্নীতিতে , তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারির প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিরোধীরা। কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, সরকার নবান্নে আছে। বাকিরা কোথায় থাকবে! আমাদের জায়গা নেই। আমাদের যেখানে জায়গা, সেখানে আছি আমরা। বাকি সব নবান্নে, প্রোমোটারিতে, চুরিতে-বাটপারিতে। বাকি যারা আছি আমরা, মাটিতেই আছি রাস্তাতে আছি দেখে নিন। আমবাগানে দাঁড়িয়ে আছি। গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি।

বিজেপি নেতা  সজল ঘোষ বলেন, ঠিকই বলেছেন বিরোধীরা প্রেসিডেন্সি জেলে নেই, কাটমানিতে নেই, সিন্ডিকেটে নেই। বিরোধীদের শুধু ৪০ শতাংশ ভোট আছে। হোলি হ্য়ায় ভাই হোলি হ্য়ায়, বুরা না মানো হোলি হ্য়ায়! তবে রাজনীতিবিদরা রং নয়, দোলের দিনও কটাক্ষ ছোড়াছুড়িতে ব্য়স্ত রইলেন। বহু রাজনীতিবিদই আজ দোল খেললেন! রঙিন হলেন। কিন্তু দোলের দিনও তাদের রাজনৈতিক আক্রমণ থেকে স্পষ্ট হয়ে গেল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আবীর খেলার দিকেই তাদের পাখির চোখ।

আরও পড়ুন, আদালতে পার্থর বিরুদ্ধে 'রাজসাক্ষী' এবার তাঁরই জামাই ! 'কীভাবে দুর্নীতি, কোথায় গিয়েছে টাকা..'

অপরদিকে, এই একই দিনে নন্দীগ্রাম দিবস পালিত হয়। সিঙ্গুর প্রসঙ্গ উঠে এল এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ।  এদিন বিরোধী দলনেতা বলেন, '১৪ মার্চ বদলে দেওয়া যায় না। বশ্যতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন। শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল, তার ক্ষত-বিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে। ১৪ মার্চের পরের দিন ১৫ মার্চ একটি পুরো পুরুষশূন্য গ্রামের সব মহিলাকে শরীরিকভাবে অত্যাচার করা হয়েছিল। আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই। আন্দোলনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা যে দলই করুন না কেন তাঁদেরও অনুরোধ, আসুন আজকের দিনে সবাই মিলে করুন ...রাজনীতির কোনও জায়গা নেই। কিন্তু, শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি।' 

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget