এক্সপ্লোর

North 24 Paraganas: মদ খাওয়াকে কেন্দ্র করে বচসা, মারধর, বোমা ছোড়ার অভিযোগ ব্যারাকপুরে, গ্রেফতার ১

North 24 Paraganas News: এলাকায় অভিযুক্তেরা বোমাও ছোড়ে। সেটি স্থানীয় দুই মহিলার গায়ে লেগে রাস্তায় পড়ে কিন্তু ফাটেনি। ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: মদ খাওয়া নিয়ে গন্ডগোল। ব্যারাকপুরের (Barrackpore) ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে বোমাও (Bombing) নাকি ছোড়া হয়। আক্রান্ত বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা (local residents)।

ঠিক কী ঘটে এদিন?

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, বাক্কার মহল এলাকায় গতকাল রাতে ত্রিনয়নী সংঘ ক্লাবে মদ খাওয়া নিয়ে সদস্যদের মধ্যে গন্ডগোল বাধে। অভিযোগ, বচসার সময় বোমাও ছোড়া হয়। তবে সেই বোমাটি ফাটেনি। 

রবিবার রাতে ক্লাবে কয়েকজন সদস্য মদ খাচ্ছিলেন। সেই সময়ে ক্লাবেরই এক সদস্য শুভ ঘোসের সঙ্গে অপর এক সদস্যের গন্ডগোল বাধে। অভিযোগ এরপর শুভ ঘোষ গিয়ে তার দাদা নিতাই, এক সঙ্গী রাহুলকে ডেকে আনে। এরপর ক্লাবের কোষাধ্যক্ষ সজল কুমার দত্তকে বাড়ির সামনে মারধর করা হয় বলেও অভিযোগ। সেই সময়ে এলাকার অপর এক যুবক মারামারি আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগ আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে ফাটিয়ে দেয়া হয় যুবকের মাথা। এমনকী আহত দুজন স্থানীয় ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, সেখানেও গেটের বাইরে তাদের মারধর করা হয়। 

আরও পড়ুন: Malda News: জলাভূমি ভরাটের প্রতিবাদ, দম্পতিকে মারধর করে প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝামেলা এখানেই থামেনি। এরপর এলাকায় অভিযুক্তেরা বোমাও ছোড়ে। সেটি স্থানীয় দুই মহিলার গায়ে লেগে রাস্তায় পড়ে কিন্তু ফাটেনি। ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা শুভ ঘোষ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। 

উত্তপ্ত পানিহাটি

গতকাল উত্তপ্ত বোমাবাজি ইত্যাদির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার পানিহাটি। তোলা চাইতে এসে বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশের গালি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ ওঠে। এবং এই সমস্ত অভিযোগের তির জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত চোর বিশু-সহ ৪ জনকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget