এক্সপ্লোর

North 24 Pargana: বিজেপি নেত্রীর পাহারায় গাইঘাটায় গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

North 24 Pargana News :নাবালিকাকে ডেকে নিয়ে যান প্রতিবেশী এক যুবক। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে জানতে পারেন, এক যুবক ও এক নাবালক মিলে ধর্ষণ করেছে মেয়েকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এক বিজেপি নেত্রীর পাহারায় গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটায়। বিজেপি (BJP) নেত্রী ও তাঁর ছেলে সহ চারজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। নির্যাতিতার বাবার অভিযোগ, নতুন ক্যামেরা দেখানোর নাম করে নাবালিকাকে ডেকে নিয়ে যান প্রতিবেশী এক যুবক।

এরপরই সেই নাবালিকার খোঁজে বের হয় তার পরিবারের লোকেরা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে জানতে পারেন, এক যুবক ও এক নাবালক মিলে ধর্ষণ করেছে মেয়েকে। সেই নাবালিকার বাবার দাবি, যে ঘরে এই ঘটনা ঘটে সেখানে খুব জোরে চালানো ছিল মিউজিক সিস্টেম। ধর্ষণের সময় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলেন বিজেপির বুথ সভানেত্রী। স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামীর সঙ্গে কেরলে কাজ করে গণধর্ষণে অভিযুক্ত যুবক ও নাবালক।

এদিকে এই ঘটনার পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ৪ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। গণধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল। ধৃত মহিলা বুথ সভানেত্রী নন, সাধারণ বিজেপি কর্মী, কিছু হয়ে থাকলে আইনি পদক্ষেপ নিক পুলিশ, প্রতিক্রিয়া বিজেপির।

বোনকে মারধরের অভিযোগ দাদার বিরুদ্ধে

এদিকে রাজ্যের অন্য প্রান্তে ভিন্ন একটি ঘটনায় পারিবারিক অশান্তির জেরে বোনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে। গতকাল এই ঘটনা ঘটে। আহত অবস্থায় বোনকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কর্মী। প্রায়ই বাড়ির লোককে মারধরের ভয় দেখাতেন।গতকাল পারিবারিক বিবাদ চরমে উঠলে ওই ঘটনা ঘটে। অভিযুক্তর প্রতিক্রিয়া মেলেনি। 

আরো পড়ুন: মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, আহত পড়ুয়ারা

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget