এক্সপ্লোর

North 24 Parganas: তৃণমূলের উপপ্রধানের বাড়িতে হামলা, অভিযুক্ত দলেরই নেতা

North 24 Pargana TMC: অভিযোগ অস্বীকার করে পাল্টা উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার করে পাল্টা উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা। উপপ্রধানের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী সৌমেন কাঞ্জিলাল বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির কাছেই বোমা পড়ে।  যদিও রক্ষা পান সৌমেন। তাঁর অভিযোগ, ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য অমল বিষ্ণু গত কয়েকদিন ধরে তাঁকে হুমকি দিচ্ছেন।  তার জেরেই এই হামলা বলে অভিযোগ সৌমেন কাঞ্জিলালের। এই অভিযোগ নিয়ে অমল বিষ্ণুর প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে পরপর দু’দিন উত্তপ্ত হল কাশিমপুর।

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল পরিচালিত কাশিমপুর পঞ্চায়েত। সেখানে এবার প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। উঠল মারপিট, হুমকির অভিযোগও। সূত্রের খবর, একটি ভাইরাল ভিডিও ঘিরে ঘটনার সূত্রপাত হয়েছে। সেই ভিডিওতে বলা বক্তব্য নিয়ে বিক্ষোভ দেখায় এক পক্ষের লোকজন। তারপরেই পাল্টা ঝামেলা করা হয় বলে অভিযোগ। তারপরে বোমাবাজির অভিযোগও উঠেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাশিমপুর পঞ্চায়েত এলাকায়। 

অভিযোগ-পাল্টা অভিযোগ:
সম্প্রতি দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য অমল বিষ্ণু বলেন, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজ।' পঞ্চায়েতের উপপ্রধান গোপাল কাঞ্জিলালের অনুগামীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা অমল বিষ্ণুর বক্তব্য নিয়ে তাঁরা প্রশ্ন তুললে বচসা শুরু হয়। এরপরেই উপপ্রধানের বাড়িতে অমল বিষ্ণুর অনুগামীরা হামলা চালান বলে অভিযোগ। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দত্তপুকুরের কাশিমপুরের তৃণমূল কর্মী অপর্ণা বড়ুয়া বলেনস, 'একটি অনুষ্ঠানে প্রকাশ্যে উপপ্রধানকে তোলাবাজ বলেন অমল। আমরা বারণ করলে হামলা চালায়।' যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য। অমল বিষ্ণুর পাল্টা অভিযোগ, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজি করে। আমার ওপরই চড়াও হয়েছে।'

গোটা ঘটনায় পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, 'দল রিপোর্ট চেয়েছে। পাঠাব।'

বিজেপির কটাক্ষ:
তরজার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। আমডাঙা ২-এর বিজেপি সভাপতি জয়দেব পাল বলেন, 'এটা দুই তোলাবাজের ঝামেলা।

আগেও দ্বন্দ্বের ঘটনা:
সম্প্রতি বেশ কিছু জেলায় ব্লক স্তরের নেতৃত্বে রদবদল করেছে তৃণমূল। তারপরেই বেশ কয়েকটি জায়গায় তুমুল বিক্ষোভ শুরু হয়। মালদা থেকে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দলের নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন অনেকে। কোথাও কোথাও রাস্তায় নেমেও বিক্ষোভ দেখানো হয়েছে। ফের উত্তর ২৪ পরগনাতেও এক ঘটনা দেখা গেল।  বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের ঘটনায় অস্বস্তিতে তৃণমূল।

আরও পড়ুন: ৭ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget