এক্সপ্লোর

Sabyasachi Dutta Arrested: বিধানসভার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম, টমেটো, গোবর

TMC News: দুই দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। 

বিধাননগর: বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) তোলাবাজির অভিযোগে রাজারহাটে তাঁর ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। বিধাননগর আদালতে আজ তাঁকে নিয়ে যাওয়ার সময়ই উত্তেজনা ছড়ায়। আদালতে পেশ করার জন্য সব্যসাচীকে থানায় থেকে বের করার সময়ই উত্তেজনা ছড়ায়।

বিধানসভার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তথা বারাসাতের পরাজিত তৃণমূল প্রার্থী সব্যসাচীকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উপস্থিত হয়েছিলেন বিক্ষুব্ধ জনগণ। সেখানেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, টমেটো। শুধু পচা ডিম, টমেটো ছুড়েই বিক্ষোভকারীরা ক্ষান্ত হননি। সব্যসাচীর মুখে গোবর পর্যন্ত লেপে দেওয়া হয়। উঠে চোর চোর স্লোগানও। বাড়তি পুলিশ ফোর্স নিয়ে তাঁকে কোনওক্রমে থানা থেকে বের করা হলেও, আদালত চত্বরেও উত্তেজনা ছড়ায়। 

পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে, বিপুল টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। স্থানীয়রা তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগও করছেন। সল্টলেকের এক বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, তিনি অভিযোগ করেছিলেন যে, এই তৃণমূল নেতা তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি ২.৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। সেই ব্যবসায়ী তাঁকে তোলা দেনও। 

অভিযোগ জানানো ব্যবসায়ী বলেন, 'সব্যসাচী দত্ত ২০১৮ সালে আমার থেকে জুলুমবাজি করে টাকাটা তুলেছিল। মস্তানি করে আমার থেকে টাকাটা তুলেছিল, আমি অভিযোগ করলেও তখন পুলিশ সাহায্য করেনি। তবে এখন সাহায্য করছে। সল্টলেক একটা বাড়ি বানাতে গেলে, বাড়ি ভাঙাতে গেল সব্যসাচীকে টাকা দিতে হয়। আমার থেকে এক কোটি আড়াই লক্ষ টাকা নিয়েছিল। আমি যে কীভাবে বেঁচে আছি, আমিই জানি, আমায় প্রায় মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করেছিল।'

এই অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাঁর রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ, সেখানে এবং পরে থানায় এনে, মোট দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছ পুলিশ। 

আরও পড়ুন:- ত্রাণসামগ্রী ফেরত দিতে এবার বারাসাতের বিধায়ককে ফোন প্রাক্তন বিধায়ক চিরঞ্জিতের 

এরপরে আজ সব্যসাচীকে আদালতে নিয়ে যাওয়ার সময়ই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন, হুলুস্থূল কাণ্ড ঘটে আদালতে তাঁকে প্রবেশ করানোর সময়েও। ডিম হাতে উপস্থিত এক ব্যক্তি তো স্পষ্ট জানিয়েই দিলেন তিনি সব্যসাচী বের হলে আবারও ডিম ছুড়বেন। তাঁর অভিযোগ, 'ওঁর মতো তোলাবাজ লোক গোটা বিধাননগরে একটাও নেই। আমাদের ২১ নম্বরে এমন করেছে যে প্রত্যেকটা বাড়িতে ঘর ছাড়া করে দিয়েছে। এখন সব ভাল সাজছে।' আরেক বিক্ষোভকারীর অভিযোগ ডেথ সার্টিফিকেট পর্যন্ত চাইতে গেলে তোলা চাওয়া হত। সেই বিক্ষোভকারী বলেন, 'যে কোনও প্রকল্পের সুবিধা পেতে গেলে তোলা দিতে হয়, এমনকী ডেথ সার্টিফিকেট আনতে গেলেও তোলা চাওয়া হয়, ডেথ সার্টিফিকেট পাওয়াও ছয় মাস পরে। জীবনভর যেন ওঁ জেলে থাকে, সরকারের কাছে এই আবেদন।' 

এরপর আদালতে তাঁর বিষয়ে কী রায় দেয়, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget