এক্সপ্লোর

Duttapukur Incident:এক দিকে ছিন্নভিন্ন দেহ, অন্য দিকে বাজির মশলা, দত্তপুকুরের একাংশ এখন যেন 'খন্ডহর'

North 24 Parganas:ঘটনাস্থল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ, অন্য দিকে পড়ে রয়েছে বাজি তৈরির মশলা। সেই মশলা যা দিয়ে বেআইনি বাজি তৈরির কারবার চলত দত্তপুকুরের কারখানায়, অভিযোগ স্থানীয়দের।

সন্দীপ সরকার, দত্তপুকুর: ঘটনাস্থল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ, অন্য দিকে পড়ে রয়েছে বাজি তৈরির মশলা (Firecracker Factory Incident)। সেই মশলা যা দিয়ে বেআইনি বাজি তৈরির কারবার চলত দত্তপুকুরের কারখানায় (Duttapukur Incident), অভিযোগ স্থানীয়দের। এদিন সকালের ভয়াবহ বিস্ফোরণের পর সেই এলাকা এখন 'খন্ডহর'। ইট, চুন, সুরকির গাঁথনি বেরিয়ে পড়েছে। ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। পুলিশ-প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে কেউ কেউ আটকে থাকতে পারেন। সেক্ষেত্রে কোথায় পৌঁছবে নিহতের সংখ্যা? ছুঁয়ে ফেলবে এগরার ঘটনাকে? আশঙ্কার আবহে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা।

কেন বচসা?
স্থানীয়দের বক্তব্য, সময় থাকতে বহুবার বেআইনি বাজি কারখানার ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কেউ কর্ণপাত করেনি। বাসিন্দাদের বড় অংশের অভিযোগ, বেআইনি বাজির আড়ালে সেখানে বোমা তৈরির কাজ চলত। সেরকমই একটি কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে রবিবার সকালে। বিস্ফোরণের জেরে ধূলিসাৎ দোতলা বাড়ি। লাগোয়া একাধিক বাড়ি বিপজ্জনকভাবে  ক্ষতিগ্রস্ত। ধ্বংসস্তূপ সরাতে দ্রুত পৌঁছে যায় পে-লোডার। কাজও শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু বাসিন্দাদের মেজাজ থেকে স্পষ্ট, বার বার অনুরোধ সত্ত্বেও এই তৎপরতা অতীতে দেখায়নি প্রশাসন। এদিনের ঘটনার পর তাই পুলিশের সঙ্গে বার বার বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। আপাতত জেসিবি মেশিন দিয়ে দ্রুত ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।    

আর কী?
যেখানে বিস্ফোরণ হয়েছে, তার ঠিক পিছনেই দেখা যায়, বারুদ-সহ বাজি তৈরির মশলা মজুত করা রয়েছে। স্থানীয়দের বক্তব্য, ওই জায়গাটি ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা পেত সামসুল আলি ওরফে খুদে। মূলত ছোট মাপের বোম তৈরি করা হত সেখানে, এমনই জানাচ্ছেন স্থানীয়রা। তার পর সেই বোম নিয়ে গিয়ে সামসুলের বাড়ির ছাদের উপর শুকনো হত, যা নিজের বাড়িতেই মজুত রাখত সে। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সামসুলের এই কাজকর্ম অজানা ছিল না স্থানীয়দের,সেটা স্পষ্ট। কিন্তু তাঁদের অভিযোগ, প্রশাসনের মদতেই চলত এই বেআইনি বাজির কারবার। এমনকী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সব জানতেন, দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঘটনা হল, গত ১৬ মে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী থেকেছিল পূর্ব মেদিনীপুরের এগরা। সে বার ভানু বাগ নামে এক ব্যক্তির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিলেন ভানু বাগও। শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। তবে বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। ঝলসে যাওয়া অবস্থাতেই এলাকা ছেড়ে ওড়িশায় রওনা দিয়েছিলেন বেআইনি বাজি কারখানার মালিক, দাবি ছিল পুলিশের। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। সেখানে তিনি জানিয়েছিলেন, অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কটকের রুদ্র হাসপাতালে। এগরার ঘটনার পর বিস্তর হইচই হয়, নড়েচড়ে বসে রাজ্য প্রশাসনও। 
কিন্তু সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরের এই বিস্ফোরণ নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিল, মনে করছেন অনেকেই।

 

আরও পড়ুন:এবার গাজিয়াবাদ, রাজমিস্ত্রীর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget