এক্সপ্লোর

Train Disruption: সিগনালিং পয়েন্টে বিভ্রাটের জের, ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগে নিত্যযাত্রীরা

Train Cancel: যার জেরে শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-হাসনাবাদ শাখায় থমকে ট্রেন চলাচল। সপ্তাহের কাজের দিনে দুর্ভোগে নিত্যযাত্রীরা। 

সমীরণ পাল, বারাসাত: সিগনালিং পয়েন্টে গোলমালের জেরে ব্যাহত রেল পরিষেবা (Train Disruption)। বারাসাত স্টেশনে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। যার জেরে শিয়ালদা-বনগাঁ (Sealdah- Bongaon) এবং শিয়ালদা-হাসনাবাদ (Sealdah- Hasnabad) শাখায় থমকে ট্রেন চলাচল। সপ্তাহের কাজের দিনে দুর্ভোগে নিত্যযাত্রীরা।

ব্যাহত রেল পরিষেবা: এদিন ভোর থেকে ব্যাহত হয় রেল পরিষেবা। ডাউন লাইন অর্থাৎ শিয়ালদার দিকে যাওয়ার যে সিগনালিং পয়েন্ট আছে, তাতে গোলমাল দেখা দিয়েছে। ফলে বারাসাত ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ছে ট্রেন। সিগনালিং সমস্যার জেরে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-হাসনাবাদ শাখার একের পর এক ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সপ্তাহের কাজের দিন রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা। সপ্তাহে কাজের দিনে অনেকেই ভেবে পাচ্ছেন না, অফিসে দেরি হওয়া এড়াবেন কীভাবে। আদৌ অফিস পৌঁছতে পারবেন কি না। 

এর আগে গত সপ্তাহে ব্যারাকপুরে রেল অবরোধ হয় (Barrackpore Rail Blockage)। যার জেরে অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্টেশনের ফুট ওভারব্রিজ (Footbridge) সম্প্রসারণের দাবিতে হয় অবরোধ। জানা যাচ্ছে, ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চ তরফ থেকে ওই অবোরোধ শুরু হয় ওইদিন সকাল ৯ টা নাগাদ। স্পষ্টতই যে সময় নিত্যযাত্রীদের ভিড় থাকে। কিন্তু অফিস টাইমে অবরোধ হওয়ায় সমস্যায় পড়েন তাঁরা। 

কেন অবরোধ? আয়লা ঝড়ের পর ব্যারাকপুর ষ্টেশনে (Barrackpore station) একটি ওভার ব্রিজ ভেঙে যায়। নিত্যযাত্রী থেকে এলাকার বাসিন্দারা এই ওভার ব্রিজের উপর খুবই নির্ভর করতেন। তাই তা সারাবার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্ত এত বছর পার হয়ে গেলেও তা সারানো হয় নি। তাই এক প্রকার বাধ্য হয়েই রেল অবরোধের পথ বেছেছেন বলে জানিয়েছিলেন অবরোধকারীরা। অবরোধকারীদের জানিয়েছিলেন প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারিতও করার প্রয়োজন । দিনে দিনো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ওভারব্রিজটির আর সম্প্রসারণ করা হয়নি। দুটি প্ল্যাটফর্মে রেলব্রিজ ব্যবহার করে পৌঁছানো গেলেও,  ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রিজটির সম্প্রসারণ হয়নি। ব্যস্ত সময়ে যাত্রীদের বারবার ব্রিজ বদল করে যাতায়াত করতে হয়। কখনও ট্রেন মিসও হয়ে যায়। সেই কারণেই টানা রেলব্রিজের দাবি তুলেছিলেন নিত্যযাত্রীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Arunima Pal Update: চাকরি চেয়ে পুলিশের 'কামড়', গোড়া থেকেই সরব এবিপি আনন্দ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget