এক্সপ্লোর

North 24 Parganas:গুলিভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার বসিরহাটে, গ্রেফতার যুবক

Firearms Recovery:গুলিভর্তি আগ্নেয়াস্ত্র হল বসিরহাটের মাটিয়া বাজার থেকে। সঙ্গে গ্রেফতার এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোমিন মণ্ডল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গুলিভর্তি আগ্নেয়াস্ত্র (Firearms Recovery) হল বসিরহাটের (Basirhat) মাটিয়া বাজার থেকে। সঙ্গে গ্রেফতার এক যুবক (Youth Arrested)। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোমিন মণ্ডল। কেন সে আগ্নেয়াস্ত্র নিয়ে মাটিয়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিল, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ঘটেছে?
গত কাল অর্থাৎ শনিবার গভীর রাতে পুলিশ মাটিয়া বাজার এলাকা থেকে মোমিন মণ্ডলকে গ্রেফতার করে। ধৃত যুবকের বাড়ি বসিরহাট থানার গোঠরা এলাকায় বলে জানা গিয়েছে। ঠিক কী উদ্দেশ্যে মাটিয়ে বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র  নিয়ে ঘোরাফেরা মোমিন? সঙ্গে আর কেউ ছিল কি? কোথা থেকে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র পেল সে? কে দিয়েছিল? জানতে তদন্ত শুরু করে পুলিশ। আজই তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, এ রাজ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার নতুন কোনও ঘটনা নয়। পঞ্চায়েত ভোটের মুখে এই ধরনের ঘটনার কথা কম-বেশি প্রায়ই উঠে আসে। গত মাসে আবার পূর্ব মেদিনীপুরের পূর্বস্থলীতে এক বিজেপি নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার হয়। ঘটনার সূত্রপাত ভাইয়ে-ভাইয়ে সম্পত্তি সংক্রান্ত অশান্তি ঘিরে। সেই তদন্তে গিয়ে পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়। ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করেছিল নাদনঘাট থানার পুলিশ। বিজেপি নেতার বাড়িতে গেলে তাঁর ভাইরাই অস্ত্র ও বোমা মজুতের কথা জানান বলে পুলিশের দাবি। পারিবারিক বিবাদের ঘটনায় গ্রেফতার করা হয় বিজেপি নেতার ছেলে ও দুই ভাইকে। বোমা, অস্ত্র মজুতের ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। আবার মাসখানেক আগে অস্ত্র উদ্ধার হয়েছিল মালদায়। সে বার রতুয়ার (Ratua) নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার তদন্ত শুরু করেন রতুয়া থানার আধিকারিকরা। মে মাসের শেষ দিকে বেআইনি অস্ত্র কেনাবেচার খবর পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে হানা দেয় বেঙ্গল এসটিএফ। ৩ জনের কাছ থেকে উদ্ধার হয় ৩টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৬টি ফাঁকা ম্যাগাজিন। এসটিএফ সূত্রে খবর, মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এক অস্ত্র কারবারি। মুর্শিদাবাদ থেকে ২ জন সেই অস্ত্র কিনতে এসেছিল। 
এইভাবে নানা সময়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর মিলেছে একাধিক জেলা থেকে। 

আরও পড়ুন:এক বছরে দিয়েছে ৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন, রইল ১০টি স্মল ক্যাপ ফান্ড

সেরা শিরোনাম

BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget