এক্সপ্লোর

Kamduni: গণধর্ষণের পর নৃশংস খুন, ১৩ বছর পার, ভোটের আগে এখনও সুবিচারের আশায় কামদুনি

Kamduni News: এক যুগেরও বেশি সময় কেটে গেছে। একের পর এক ভোট এসেছে, মিলেছে নানা আশ্বাস, প্রতিশ্রুতি। কিন্তু বিচার? মেয়ে হারানো পরিবারটার দাবি, তা আজও অধরাই

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গণধর্ষণের পর নৃশংস খুন। ২০১৩ সালে কামদুনিতে উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রীর দেহ। ১৩ বছর কেটে গেছে। মূল অভিযুক্ত ৬ জনের মধ্যে ৪ জনই বেকসুর খালাস হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এরকম কত ভোট আসে যায়। সুবিচারের অপেক্ষা ফুরায় না কামদুনির।

২০১৩ থেকে ২০২৬। এক যুগেরও বেশি সময় কেটে গেছে। একের পর এক ভোট এসেছে, মিলেছে নানা আশ্বাস, প্রতিশ্রুতি। কিন্তু বিচার? মেয়ে হারানো পরিবারটার দাবি, তা আজও অধরাই। কলেজ পড়ুয়া মেয়ের ছিন্নভিন্ন হয়ে যাওয়া মৃতদেহের স্মৃতি। আজও দিনরাত কুড়ে কুড়ে খায় এই মা-বাবাকে। উল্লেখ্য, ২০১৩ সালের ৭ই জুন কামদুনির কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য়কে! পাঁচিল ঘেরা এই ফাঁকা জমি থেকে উদ্ধার হয় এক কলেজ ছাত্রীর মৃতদেহ! গণধর্ষণের পর খুন করা হয়েছিল তাঁকে। এই নৃশংস ঘটনার দশদিন পর, উত্তর ২৪ পরগনার ছোট্ট জনপদে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ''৫ দিনের মধ্য়ে চার্জশিট দিয়ে দেওয়া হবে। আমরা দরকার হলে ফাঁসি এবং মৃত্য়ুদণ্ড দুটোই আমরা চাইব। কোর্টের কাছে চাইবে গভর্নমেন্ট।''

এরপর কামদুনিকাণ্ডের তদন্তভার যায় CID-র হাতে। পরবর্তীকালে ব্য়াঙ্কশাল আদালত। ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। কিন্তু ২০২৩-এর ৬ অক্টোবর কামদুনিকাণ্ডে ৩ জন দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে দেয় কলকাতা হাইকোর্ট। ২ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও ৪ জনকে খালাস করে হাইকোর্ট।

এতেই ক্ষোভে ফেটে পড়ে কামদুনি। CID তদন্ত নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে কামদুনিবাসী। কামদুনিকাণ্ডের প্রতিবাদী ও নিহত ছাত্রীর বান্ধবী টুম্পা কয়াল বলেন, ''আমরা এই আশা কোনও দিন করিনি, দীর্ঘদিন ধরে আন্দোলনের পর আমরা এই আশা সত্যিই করিনি।'' কামদুনিতে নিহত কলেজছাত্রীর ভাই জানিয়েছিলেন, ''কামদুনির পরিস্থিতি খুবই খারাপ। আমাদের উকিল উপস্থিত আছেন। রাজ্য সরকারের উকিল উপস্থিত নেই। তার কারণেই কেসটা বারবার পিছিয়ে যাচ্ছে। নিরাপত্তার অভাবও বোধ করছি আমরা প্রতিনিয়ত।''

হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে নিহত ছাত্রীর পরিবার। মামলা আজও ঝুলে রয়েছে। কামদুনিবাসীর সঙ্গী আজও নিরাপত্তাহীনতা। ভোট আসে, ভোট যায়। কামদুনির বিচারের অপেক্ষা আর ফুরোয় না। কিনতু, আর কতদিন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget