এক্সপ্লোর

North 24 Pargana: পঞ্চায়েত ভোট সন্ত্রাসের আবহে উলটপুরাণ? নির্দল-আতঙ্কে ঘরছাড়া তৃণমূল!

TMC: নির্দলের ভয়ে ঘরছাড়া তৃণমূল সমর্থকরা! রাজ্যজুড়ে ভোট সন্ত্রাসের আবহে উলটপুরাণ দেখা গেল উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটসন্ত্রাসে (Post Poll Violence) ঘরছাড়া তৃণমূল (TMC) সমর্থকরা। ভোটে জিতে তাণ্ডব চালাচ্ছেন নির্দল সমর্থকরা। উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। তাঁদের দাবি, আতঙ্কে এখনও অনেকে বাড়ি ফিরতে পারেননি। 

নির্দলের ভয়ে ঘরছাড়া তৃণমূল সমর্থকরা! রাজ্যজুড়ে ভোট সন্ত্রাসের আবহে উলটপুরাণ দেখা গেল উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। টিকিট না পেয়ে এই পঞ্চায়েতে তৃণমূলেরই কর্মীরা নির্দল হিসেবে ভোটে লড়েন।     

সেনিয়ে চাপানউতোর ছিলই। পঞ্চায়েত ভোটের আগের রাতে তৃণমূল-নির্দল সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে কদম্বগাছির বামুনমুড়া এলাকা। তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। 

তৃণমূলের দাবি, আতঙ্কে সেই থেকেই ঘরছাড়া কয়েকজন সমর্থক। এ নিয়ে বারাসাতের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কদম্বগাছি পঞ্চায়েতের ৩০ টি আসনের মধ্যে ২৪টিতেই জয়ী হয় তৃণমূল। আইএসএফ দখল করে ৪ টি আসন। আর বামুনমুড়া এলাকার এই আসনটি নির্দলের হাতে যায়।  অভিযোগ, জয়ের পরই এলাকায় তাণ্ডব চালাতে শুরু করেন নির্দল সমর্থকরা। ভোট মিটতে কয়েকজন তৃণমূল সমর্থক বাড়ি ফিরে এলেও আতঙ্ক পিছু ছাড়ছে না। 

নির্দলের ভয়ে ঘরছাড়া তৃণমূল! তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর ভোট মিটেছে। কিন্তু হিংসা থামেনি! ভোট সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দিয়ে সিবিআই তদন্ত চেয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও। আর সেই তৃণমূলই নির্দলের ভয়ে ঘরছাড়া। কদম্বগাছিতে শাসকদলের অভিযোগ ঘিরে তুঙ্গে চাপানউতোর। 

ঘরছাড়া সিপিএম সমর্থকের পরিবার: পঞ্চায়েত ভোট মিটলেও জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে ঘরছাড়া সিপিএম সমর্থকের শতাধিক পরিবার। তাঁদের পাশে থাকার আশ্বাস দিল সিপিএমের জেলা নেতৃত্ব। অভিযোগ, ভোটের দিন থেকে রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ এলাকায় তৃণমূলের অত্যাচার শুরু হয়। সিপিএমের বহু কর্মী, সমর্থকের বাড়িঘর ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়। প্রায় ২০টি মোটরবাইক ভেঙে ফেলে দেওয়া হয় পুকুরে। এখনও ভাঙাচোরা বাইক উদ্ধার চলছে। এর মধ্যেই আজ ঘরছাড়া সিপিএম সমর্থকদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেয় জেলা নেতৃত্ব। ঘরছাড়া করার অভিযোগ অস্বীকার তৃণমূলের বিদায়ী উপপ্রধানের। 

আরও পড়ুন: Panchayat Election : পঞ্চায়েত ভোটে ব্যালট বিকৃতি, নজিরবিহীন ভাবে এসডিও-বিডিও সাসপেন্ডের সুপারিশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget