এক্সপ্লোর

North 24 Pargana : রাস্তা যেন মৃত্যু ফাঁদ ! প্রাণ বাঁচাতে জলমগ্ন রাস্তায় ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়া হল রোগী

বড় রাস্তা পর্যন্ত যেতে গেলে, অসুস্থ রোগীদের ভরসা কলার ভেলা। সাম্প্রতিককালে বারবার রাজ্যের নানা প্রান্তে চোখে পড়েছে রাস্তার বেহাল দশা!

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এ যেন পথশ্রীর রাজ্যে হতশ্রী ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তাই এবার বাধ্য হয়ে অ্যামবুল্যান্সের বদলে অসুস্থ রোগীকে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হল বড় রাস্তা অবধি! গ্রামবাসীদের দাবি, এই দুর্ভোগের কথা জানেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে, বিধায়কও। তবু এত বছরে সুরাহা মেলেনি। 

গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে প্রতিবছরই প্রায় ৫ থেকে ৬ মাস, ঠিক এভাবেই জলমগ্ন থাকে এলাকা। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান জল জমে একেবারে স্তব্ধ হয়ে যায় জনজীবন। বড় রাস্তা পর্যন্ত যেতে গেলে, অসুস্থ রোগীদের ভরসা এই কলার ভেলা। সাম্প্রতিককালে বারবার রাজ্যের নানা প্রান্তে চোখে পড়েছে রাস্তার বেহাল দশা! বারবার চরম ভোগান্তি হয়েছে রোগীদের!
কোথাও আবার বেহাল রাস্তার জেরে নির্দিষ্ট সময়ে হাসপাতালে নিয়ে যেতে না পারায়  মৃত্যুর অভিযোগ অবধি উঠেছে! 

মনে পড়ায় নারায়ণগড়ের ছবি

কিছুদিন আগে শিরোনামে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের গ্রামের একটি ঘটনা। নারায়ণগড়ে গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সানদেউলি গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তার এমনই শোচনীয় অবস্থা, যে গাড়ি, বাইক তো দূরের কথা, সাইকেল অবধি চালানো দুষ্কর।  সেখানে  প্রাণ বাঁচাতে, হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা পেতে বাঁশের ডুলিতে করে নিয়ে যেতে হয়। সেই ঘটনা নিয়ে চর্চা হয় বিস্তর। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের। প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেননি বলে অভিযোগ করেছেন তাঁরা। এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে প্রশাসনের। রাস্তা মাপার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু হয় মাপজোক। 

বাঁকুড়াতেও হতশ্রী পথ

একই রকম হতশ্রী রাস্তার ছবি বাঁকুড়াতেও।  জল, কাদায় ভরা রাস্তা, দু'পা চলতে গেলেও জীবন বেরিয়ে যায়।  যে কোনও সময়ে পিছলে পড়ে হাত-পা ভাঙার ভয় নিয়েই যাতায়াত করতে হয়।  বাঁকুড়ার এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছতে গেলে এই ৩০০ মিটার রাস্তা পার করতেই হয় ক্ষুদে পড়ুয়াদের। সারা বছরই বেহাল অবস্থায় থাকে এই কাঁচা রাস্তা, স্কুলের জুতো হাতে নিয়েই এই পথ পার করতে হয় পড়ুয়াদের। বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা আরও খারাপ হয়। প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় পড়ুয়া থেকে অভিভাবক সকলকেই।   

খারাপ রাস্তা, জলযন্ত্রণা নিয়ে সমানে চলছে রাজনীতি। আকচাআকচি চলছেই। কিন্তু দুর্ভোগের দিন শেষ হবে কবে? উত্তর অজানা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget