এক্সপ্লোর

North 24 Parganas News: পুর-পারিষদের বৈঠকে অনুপস্থিত খোদ ভাইস চেয়ারম্যান, অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে!

TMC Inner Conflict: চেয়ারম্যানের নেতৃত্বে পুর পারিষদের বৈঠকে হাজির হলেন না খোদ ভাইস চেয়ারম্যান।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুর-পারিষদের বৈঠকে অনুপস্থিত খোদ ভাইস চেয়ারম্যান-সহ তিন সদস্য। তৃণমূল (TMC) পরিচালিত অশোকনগর-কল্যাণগড় (Ashoknagar) পুরসভার পুর-পারিষদের বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা। আইনি জটিলতা থাকায় সভা এড়িয়েছি, দাবি ভাইস চেয়ারম্যানের (North 24 Parganas News)। 

ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলে

চেয়ারম্যানের নেতৃত্বে পুর পারিষদের বৈঠকে হাজির হলেন না খোদ ভাইস চেয়ারম্যান। অনুপস্থিত ছিলেন আরও এক সদস্য। উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ঘটনা। 

পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তিন সদস্যকে নিয়ে পুর-পারিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকে যোগ দেন চেয়ারম্যান প্রবোধ সরকার এবং দুই সিআইসি সদস্য সমীর দত্ত ও শ্রীকান্ত চৌধুরী।  গরহাজির ছিলেন ভাইস চেয়ারম্যান ধীমান রায় ও সিআইসি সদস্য কৃষ্ণা চক্রবর্তী। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ভাইস চেয়ারম্যানের দাবি, আইনি জটিলতায় জড়াবেন না বলেই বৈঠক এড়িয়েছেন। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায় বলেন, "আইনি জটিলতা ছিল। তা ছাড়া আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হয় না।"

আরও পড়ুন: Chandranath Sinha: 'পদস্খলন হয়েছে কিছু নেতার, চুরি করছেন দু'-একজন', 'স্বীকারোক্তি' মন্ত্রী চন্দ্রনাথের

অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, "কৃষ্ণা চক্রবর্তীর মা অসুস্থ। সমীর দত্ত সেদিন দেরিতে হলেও এসেছিলেন। তবে এ নিয়ে চিন্তিত নই...পুরসভার উন্নয়নে কোনও বাধা হচ্ছে না।"

তৃণমূল পরিচালিত অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুর-পারিষদের বৈঠকে অনুপস্থিতি-বিতর্ক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। শাসকদলকে একযোগে কটাক্ষ করেছে বাম-বিজেপি। 

অশোকনগরে সিপিএম এরিয়া কমিটির সদস্য আকাশ করের কথায়, "রিগিং বুথ জ্যাম করে বোর্ড দখল করেছে তৃণমূল। মানুষ পরিষেবা পাওয়ার জন্য হাপিত্যেশ করছে। ওরা নিজেদের অন্তর্কলহ নিয়ে ব্যস্ত।"

কটাক্ষ করেছে  বিরোধীরা

অশোকনগরে বিজেপি-র মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে বলেন, "শুধু অশোকনগর নয় রাজ্য জুড়ে তৃণমূলের কোন্দলে মানুষ পরিষেবা পাচ্ছে না।" অস্বস্তি ঢাকতে আসরে নেমেছেন খোদ বনমন্ত্রী। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সবাইকে নিয়ে আলোচনায় বসব।" যদিও অশোকনগর-কল্যাণগড় পুরসভায় পুর-পারিষদের বৈঠক ঘিরে রাজনৈতিক বিতর্ক তাতেও থামছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
CJP Protest: "অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget