এক্সপ্লোর

Bangaon News: টাকা নিয়ে বিজেপি-র মিছিলে ছাড়! বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তনের

North 24 Parganas News: সোমবার বনগাঁয় তৃণমূলের একটি প্রতিবাদ সভার আয়োজন হয়। সেখানেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল শঙ্করবাবুকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন আগেই। এ বার প্রকাশ্য সভাতেও মুখ খুললেন বনগাঁ পৌরসভার (Bangaon Municipal Corporation) প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্য। কাটমানি (Cut Money)থেকে শুরু করে পক্ষপাতিত্ব, বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যানকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি (North 24 Parganas News)।

পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব খোদ দলের নেতাই

সোমবার বনগাঁয় (Bangaon News) তৃণমূলের একটি প্রতিবাদ সভার আয়োজন হয়। সেখানেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল শঙ্করবাবুকে। বাটার মোড়ে দাঁড়িয়ে বক্তৃতার আগাগোড়া চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে গেলেন বর্তমান চেয়ারম্যানকে।

সমবার ওই সভা থেকে শঙ্করবাবু বলেন, ‘‘বনগাঁ পৌরসভায় অনাস্থার সময় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা আপনি নেননি! আমি সাক্ষী দেব। যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করে দেখান। এমন দিন দেখাবেন না, যাতে চার-পাঁচ হাজার মানুষ গিয়ে পৌরসভা ঘেরাও করেন।’’

আরও পড়ুন: Bolpur News: বিল্ডিং প্ল্যান পাস করাতে অনুদান, বোলপুর পুরসভার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

সম্প্রতি কচুরিপানা দিয়ে প্লেট, কৌটো বানানোর শিল্পের কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই প্রসঙ্গও উঠে আসে সঙ্করবাবুর কথায়। তিনি বলেন, ‘‘কচুরিপানা সরকারের কোনও প্রকল্পই নয়।’’ বর্তমান চেয়ারম্যান তাঁকে অপমান করেছেন বলেও অভিযোগ করেন।

বিজেপি-র প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগও

শুধু তাই নয়, বিজেপি-র সঙ্গে বর্তমান চেয়ারম্যানের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন শঙ্করবাবু। তাঁর কথায়, ‘‘বিজেপি-র পথসভার জন্য ৭০ হাজার টাকা নিয়েছেন বর্তমান চেয়ারম্যান।’’ বনগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডলকেও তীব্র আক্রমণ করেন শঙ্করবাবু।

অন্য দিকে, বীরভূমে সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা এবং স্থানী বাসিন্দাদের একাংশ। তা নিয়ে তুমুল বিক্ষোভ হয় মুরারই থানার রাজগ্রাম ডিসিআর শিবিরে। রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল থেকে যে সব গাড়িতে পাথর আসে, সেগুলির কাছ থেকে ভূমি দফতরের কর্মীরা রয়্যালটি বাবদ কুপনের মাধ্যমে টাকা নেন। তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, পাথরের ওজনের উপর সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম  মাল দেখিয়ে, বেআইনি ভাবে বেশি টাকা নিয়ে পাথর ভর্তি লরি পাশ করানো হচ্ছে। বিশেষ করে  সন্ধে নামলেই ভূমি দফতরের  সরকারি কর্মীদের দুর্নীতি বেড়ে যায় বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ সেকেন্ড ব্রিজ, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ সেকেন্ড ব্রিজ, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget