এক্সপ্লোর

Baranagar Death News: বালিশ চাপা দিয়ে বাবাকে খুন; থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের, বরানগরে চাঞ্চল্য

North 24 Parganas: পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বরানগর থানায় গিয়ে ৫৪ বছরের গৌতম জানান, মঙ্গলবার রাত তিনটে নাগাদ বালিশ চাপা শ্বাসরোধ করে ঘুমন্ত বাবাকে তিনি খুন করেছেন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বরানগর: বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে (Baranagar Police Station)। উত্তর ২৪ পরগনার বরানগরে হাড়হিম করা ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এমন বীভৎস কাণ্ড ঘটালেন তিনি? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের: শিশিরকুমার দাঁ রোডের এই বাড়িতে থাকতেন ৭৪ বছরের ললিত অধিকারী ও তাঁর ছেলে গৌতম। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বরানগর থানায় গিয়ে ৫৪ বছরের গৌতম জানান, মঙ্গলবার রাত তিনটে নাগাদ বালিশ চাপা শ্বাসরোধ করে ঘুমন্ত বাবাকে তিনি খুন করেছেন। গৌতমের কথা শুনে চমকে উঠেছিলেন বরানগর থানার পুলিশ অফিসারও। সামনে দাঁড়ানো ব্য়ক্তি তখনও নির্বিকার।  তাঁর কথা মতো এই বাড়িতে পৌঁছে পুলিশকর্মীরা দেখেন, সত্য়িই সেখানে পড়ে রয়েছে এক বৃদ্ধের মৃতদেহ। অভিযুক্ত গৌতম অধিকারীকে গ্রেফতার করেছে বরানগর থানা। কী কারণে সে এমন বীভৎস কাণ্ড ঘটাল? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এদিন অভিযুক্তর দিদি বলেন, "কেন খুন করেছে কী জানি, কিছুই বুঝতে পারছি না।''

দিনকয়েক আগে বেহালায় সোনার গয়না নিয়ে বিবাদের জেরে মারধরে মৃত্যু হয় রাজস্থানের বাসিন্দার। মৃতের নাম মহেন্দ্র সিংহ। বেহালায় রাস্তার ওপর থেকে আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে পুলিশ। এর মধ্যে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় একজনের। ঘটনার সূত্রপাত হয় ২১ জুন রাতে। রাত দেড়টা নাগাদ, বেহালার ননীগোপাল সাহা রোডের ওপর থেকে আহত অবস্থায় দীপক সিং নামে এক জনকে উদ্ধার করে পুলিশ। তিনি পুলিশকে জানান, তাঁর সঙ্গে থাকা মহেন্দ্র সিং নামে আরও একজনকে মারধর করা হয়েছে। এরপর বড়িশার মহাত্মা গান্ধী রোড থেকে মহেন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুুলিশ। ২ জনকেই বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মহেন্দ্রর মৃত্যু হয়। সূত্রের খবর, সোনা কেনাবেচার কাজ করেন এই ২ ব্যবসায়ী। বেহালার এক সোনার ব্যবসায়ী তাঁদের কাছ থেকে সোনা কিনেছিলেন। পরে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাঁদের সঙ্গে গন্ডগোল বাধে। সেই বিবাদের জেরে ২ জনকে ডেকে এনে এরপর মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।                         

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget