এক্সপ্লোর

Barasat News: টেবিলে থরে থরে সাজানো টাকা, বসে রয়েছেন তৃণমূল নেতা, ভিডিও ভাইরাল

Viral Video: ভিডিও-য়ে যে টাকার পাহাড় দেখা গিয়েছে, তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ী, রাকিবুল ইসলামের।

সমীরণ পাল, কলকাতা: টেবিলে থরে থরে সাজানো নোট। আর পিছনে বসে তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। ভিডিও-য় দেখা গেল বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। টাকার পাহাড়ের পিছনে তিনি এবং তাঁর পাশে এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে। 'নগদে না ফাইনান্সে নেবে', ফোনে এমন কথোপকথনও শোনা যায় ওই ব্যবসায়ীর মুখে। (Viral Video)

ভিডিও-য়ে যে টাকার পাহাড় দেখা গিয়েছে, তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ী, রাকিবুল ইসলামের। তাঁর বাঁ দিকে বসেছিলেন গিয়াসউদ্দিন। ফোনে কারও সঙ্গে কথা বলতে শোনা যায় ওই রাকিবুলকে। তাঁকে বলতে শোনা যায়, "অনেকগুলো মডেল আছে। ক্যাশে নেবে না ফাইনান্সে?" কিছু ক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে উপস্থিত হন। সেই ব্যাগেও ভরা হয় টাকা। (Barasat News)

ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও গিয়াসউদ্দিন জানিয়েছেন, ভিডিওটি ২০২২ সালের। একটি নিয়ে লেনদেন হচ্ছিল। পাশে বসেছিলেন তিনি শুধু। লেনদেনে কোনও ভূমিকা নেই তাঁর। জমি কেনাবেচার টাকাই গোনা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী রাকিবুল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনও দোষ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এতে বিতর্ক থামছে না। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন, "এটাই তৃণমূল নেতাদের চরিত্র। ভিডিও আসায় আবারও তা স্পষ্ট হয়ে গেল।" বারাসাত ১ নং ব্লক তৃণমূলের আহ্বায়ক মহম্মদ ইশা সরকার জানিয়েছেন, ভিডিও-র সত্যতা প্রমাণিত হলে, দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে দলের থেকে। অত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তিনিও প্রশ্ন তুলেছেন। 

এবিপি আনন্দেও মুখ খোলেন গিয়াসউদ্দিন। তিনি বলেন, "আমি পাশে বসে আছি। ২০২২ সালের পুরনো ভিডিও। আমার বন্ধুবান্ধবরা জমি কিনেছিল, তার লেনদেন চলছিল। আমি এইটুকুই জানি।" রাকিবুল বলেন, "বছর দুই আগের ভিডিও। যতদূর মনে পড়ছে, জমি লেনদেনের টাকা ওঠা। জমিতে বিনিয়োগ ছিল। সেই টাকাই ছিল। গিয়াসউদ্দিন জমির পার্টনার ছিলেন। ওই অফিস আমারও না। কাজিপাড়ার একটি জায়গা। আমি পার্টনারশিপে ছিলাম। যে লেনদেন হয়েছে, সবার উপস্থিতিতেই হয়েছে।"

ভিডিও-টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে সেটি কে ক্যামেরায় বন্দি করেন, এখনও জানা যায়নি। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, "গিয়াসউদ্দিন তৃণমূলের নেতা। উনি একজন জমি মাফিয়া। ওঁর কাছ থেকে এই ধরনের টাকা পাওয়াই স্বাভাবিক। অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছি আমরা। তৃণমূল আজ বাংলাকে লুঠ করছে। আমরা চাই অভিলম্বে ইডি তদন্ত করুক, কেন্দ্রীয় সরকার দেখুক।"

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget