এক্সপ্লোর

North 24 Parganas: ভোটার তালিকায় জ্বলজ্বল করছে নাম, বসিরহাটের এক বুথে ২৬ জন মৃত ভোটারের হদিশ

North 24 Parganas: তাঁরা কেউ বেঁচে নেই। অথচ ভোটমুখী বাংলায় জীবিতদের তালিকায় জ্বলজ্বল করছে তাঁদের নাম।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিধানসভা ভোটের আগে ভূতুড়ে ভোটার বিতর্কে শাসক-বিরোধী সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি বুথে খোঁজ মিলল ২৬ জন মৃত ভোটার।

তাঁরা কেউ বেঁচে নেই। অথচ ভোটমুখী বাংলায় জীবিতদের তালিকায় জ্বলজ্বল করছে তাঁদের নাম। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ২২৫ নম্বর বুথে মোট ভোটার ৯৮৪ জন। এদের মধ্যে ২৬ জনই মৃত ভোটার। পরিবার জানিয়েছে, কেউ মারা গেছেন ৬ বছর, কেউ বছর দুয়েক আগে। নিয়ম মেনে ডেথ সার্টিফিকেটও তুলে নিয়েছে পরিবার। কিন্তু মৃত ভোটাররা বহাল তবিয়তে রয়েছেন ভোটার তালিকায়। একজনের শাশুড়ি মারা গেছেন ৬ বছর আগে। ভোটার তালিকায় এখনও তাঁর নাম রয়েছে। মৃত অঞ্জনা গোস্বামীর পুত্রবধূ তোতা গোস্বামী বলেন, "২১ অগাস্ট আসলে ৬ বছর হবে। কী বলব বলুন। জানি না।'' 

আরেকজনের ঠাকুমার মৃত্যু হয়েছে একবছর আগে। ভোটার তালিকায় এখনও নাম রয়েছে শুনে অবাক হয়েছেন নাতি। মৃত পূর্ণিমা হালদারের নাতি সানি হালদার বলেন, "ভোটার লিস্ট তো সেভাবে দেখা হয় না। ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে না থাকাটাই স্বাভাবিক।'' এলাকাবাসীর অভিযোগ, ভোটের সময় এই মৃত ভোটাররা ভোটও দেন। পুরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা গৌরাঙ্গ পাল বলেন, "২২ সালের আগে মারা গেছে। অথচ পুরভোটে ভোট দিয়েছে। ২৪-এ লোকসভাতেও ভোট দিয়েছে। তাঁদের আত্মারা ভোট দিয়েছে এসে।'' বসিরহাট পুরসভার উপ পুরপ্রধান সুবীর সরকার বলেন, "এইরকম একাধিক বুথে আছে। আমরা BLO-কে বলেছি। ডেথ সার্টিফিকেট জমা করে...সেই নামগুলো অফিসগতভাবে জমা পড়লেও নির্বাচন কমিশনের গাফিলতি।''

এদিকে ব্যারাকপুর ২ নম্বর ব্লকে তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে খোদ তৃণমূল সদস্যের বাড়িতেই খোঁজ মিলল ভূতুড়ে ভোটারের। বিজেপির অভিযোগ, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২২৭ নম্বর বুথে তৃণমূল সদস্য পরেশচন্দ্র শীলের পুত্রবধূর নামে ২টি ভোটার কার্ড রয়েছে। এপিক নম্বর আলাদা, এক জায়গায় ভোটারের নাম শতাব্দী শীল, আরেক জায়গায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রবধূর নাম শতাব্দী বিশ্বাস শীল। কিছুদিন আগে এই তৃণমূল পঞ্চায়েত সদস্যই ভুয়ো ভোটারের অভিযোগে সরব হন। ওই ঘটনাকে সামনে রেখে শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি। তাদের অভিযোগ, ভোটে জিততে তৃণমূল বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনেছে, নিজেদের বাড়ির লোকের নামে ৩-৪টি করে ভোটার কার্ড বানিয়েছে। প্রশ্নের মুখে বেকায়দায় পড়ে মেজাজ হারান তৃণমূল পঞ্চায়েত সদস্য। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Weather Update : ঘনীভূত নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড় এই সপ্তাহেই ? কোথায় ক্ষতির আশঙ্কা? তাণ্ডব এ রাজ্যেও?
ঘনীভূত নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড় এই সপ্তাহেই ? কোথায় ক্ষতির আশঙ্কা? তাণ্ডব এ রাজ্যেও?
নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
Mamata Banerjee : নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ২ :
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ১ : দলের নাম-প্রতীক-প্রার্থী রাতারাতি সবই হাতছাড়া মমতার
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget