এক্সপ্লোর

North 24 Parganas: ভাটপাড়ায় প্রতারণার শিকার শিক্ষক, আতঙ্কে গোটা পরিবার

কিছুদিন আগেই এমন ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পগরনারই ব্যারাকপুরে। এবার তেমনই ঘটনা ঘটল ভাটপাড়ায়। এবার প্রতারণার শিকার পেশায় একজন শিক্ষক। জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম তিলক রাজ ঘোষ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়ায় (Bhatpara) প্রতারণার শিকার এক শিক্ষক। ঋণ নেওয়ার নামে তাঁর কাছে একাধিক মেসেজ আসে। বাররবার ফোনও আসে প্রতারকদের কাছ থেকে। সম্মান বাঁচাতে প্রতারকদের প্রায় ষাট হাজার টাকা দিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু তারপরও প্রতারণার হাত থেকে নিস্তার নেই তাঁর। এমন ঘটনায় আতঙ্কে শিক্ষকের গোটা পরিবার।

কিছুদিন আগেই এমন ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পগরনারই ব্যারাকপুরে। এবার তেমনই ঘটনা ঘটল ভাটপাড়ায়। এবার প্রতারণার শিকার পেশায় একজন শিক্ষক। জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম তিলক রাজ ঘোষ। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মাস খানেক আগে। কিছুদিন আগে তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। যেখানে লেখা থাকে, তিনি একটি ঋণ নিয়েছেন। এবং আগামী দু ঘণ্টার মধ্যে তাঁকে সেই ঋণ শোধ দিতে হবে। স্বাভাবিকভাবেই এমন মেসেজের প্রথমে কোনও গুরুত্ব দেননি তিলক বাবু। তারপর থেকেই তাঁর ফোনে বারবার একই মেসেজ আসতে শুরু করে। যেখানে একই কথা লেখা থাকে যে তিনি ঋণ নিয়েছেন এবং দ্রুত সেই ঋণ পরিশোধ করতে হবে। 

আরও পড়ুন - Barrackpore News: বিজেপি প্রার্থীদের আশীর্বাদ, কুশল বিনিময়, বিরল সৌজন্য দেখালেন ব্যারাকপুরের পৌর প্রশাসক

পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে, সেই সমস্ত মেসেজের উত্তরও না দেওয়ার পর পেশায় শিক্ষক তিলক রাজ ঘোষের হোয়াটসঅ্যাপে প্রতারকদের ফোন আসতে শুরু করে। যে ফোন কলে বলা হয় যে, তাঁদের কাছে ওই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের সমস্ত নথিপত্র রয়েছে। নানাভাবে ভয় দেখানো শুরু হয় তিলকবাবুকে। ঘটনার কোনও কূলকিনারা করতে না পারায় সম্মান বাঁচাতে এক মাসের মধ্যে প্রায় ৬০ হাজার টাকা প্রতারকদের দিয়ে দেন তিলকবাবু। তাঁরা আরও জানাচ্ছেন, তিলকবাবুক ফোনে যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোনগুলি আসছিল, সেগুলির প্রোফাইল ছবিতে হয় কোনও পুলিশের ছবি নাহলে কোনও সেন্ট্রাল ডিটেকটিভ অফিসের ছবি ব্যবহার করা ছিল। এই সমস্ত দেখে আরও ভয় পেয়ে যান তিলকবাবু। এরপর যখন তিনি টাকা দেওয়া বন্ধ করে দেন, তখন তাঁর আত্মীয় পরিজন, অফিস কলিগদের ফোন করে বলা হতে থাকে যে, তিলকবাবু অনেক টাকা ঋণ নিয়েছেন। তাঁদের নাম গ্যারান্টার হিসেবে দেওয়া রয়েছে। তাঁরা যদি টাকা না দেন, তাহলে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এমন ঘটনা আতঙ্কে তিলক রাজ ঘোষের গোটা পরিবারে। পুরো ঘটনার বিবরণ দিয়ে ভাটপারা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget