এক্সপ্লোর

Barrackpore News: বিজেপি প্রার্থীদের আশীর্বাদ, কুশল বিনিময়, বিরল সৌজন্য দেখালেন ব্যারাকপুরের পৌর প্রশাসক

Barrackpore News: চোখ চাওয়াচাওয়ি হওয়া মাত্রা অন্য রাস্তা ধরেননি তিনি। বরং বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে কথা বলেন। করমর্দন করেন একে একে প্রায় সকলের সঙ্গেই।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পাখির চোখ যখন ভোটবাক্স, তখন সৌজন্যের বালাই থাকে না। বিগত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আক্রমণ পাল্টা আক্রমণের পালা যত বেড়েছে, ততই বিদায় নিয়েছে সৌজন্য বোধ। পৌরসভা নির্বাচনের (WB Municipal Polls) আগে সেই রীতি যখন তুঙ্গে, সেই সময় দুই রাজনীতিকের মধ্যে বিরল সৌজন্য বিনিময় দেখা গেল ব্যারাকপুরে। নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে এসে পরস্পরকে অভিবাদন জানানোর পাশাপাশি, শুভেচ্ছা জানাতেও দেখা গেল দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রার্থীকে।

বৃহস্পতিবার ব্যারাকপুরের (Barrackpore News) প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই মতো বেলার দিকে সেখানে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপি-র প্রার্থীরা। আবার ওই সময়ই মনোনয়নপত্র জমা দিতে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। কিন্তু চোখ চাওয়াচাওয়ি হওয়া মাত্রা অন্য রাস্তা ধরেননি তিনি। বরং বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে কথা বলেন। করমর্দন করেন একে একে প্রায় সকলের সঙ্গেই। এমনকি বিরোধী শিবিরের বয়সে ছোট প্রার্থীদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন।

আরও পড়ুন: UP election 2022: ‘ভুল করলে উত্তরপ্রদেশ হবে বাংলার মতো’,মন্তব্য যোগীর, ‘হার বুঝে হুমকি’,নিন্দায় তৃণমূল, বাম,কংগ্রেস

রাজ্য রাজনীতিতে তো বটেই, কেন্দ্রীয় রাজনীতিতেও তৃণমূল এবং বিজেপি-র মধ্যে একেবারে বনিবনা নেই। দুই শিবিরের নেতারা লাগাতার পরস্পরকে আক্রমণ করে চলেন। এমন পরিস্থিতিতে বিরোধী শিবিরের প্রার্থীদের সঙ্গে এমন সৌজন্য সম্পর্ক সম্ভব হল কী ভাবে জিজ্ঞাস করা হয় উত্তমকে। জবাবে তিনি বলেন, ‘‘ব্যারাকপুরে বিরোধীরা কখনও আক্রান্ত হননি। আর আগামী দিনেও কখনও তাঁদের আক্রান্ত হতে হবে না। তাই রাজনৈতিক সৌজন্যতা যেমন আগেও ছিল, এখনও রয়েছে এবং আগামী দিনেও থাকবে।’’

বর্তমানে বিরল হয়ে দাঁড়ালেও, এই সৌজন্যবোধ বাংলার রাজনীতির জন্য শুভ বলে মন বিজেপি-র প্রার্থী মিলনকৃষ্ণ আঁশ। তিনি বলেন, ‘‘এই রাজনৈতিক সৌজন্যতা বজায় থাকলে বাংলার রাজনীতির অনেক উন্নতি হবে।’’

আবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই রাজনৈতিক সৌজন্যতাকে সাধুবাদ জানাই। এই সৌজন্যতা নির্বাচনের সময়ও বজায় থাকলে ব্যারাকপুরে ভাল ফল করবে বিজেপি।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget