এক্সপ্লোর

Birati Child Death Update: বিরাটিতে জমা জলের বলি শিশুকন্যা, প্রতিবাদে বিক্ষোভে DYFI

North 24 Parganas: টানা বৃষ্টির জমা জলই কেড়ে নিয়েছে একরত্তির প্রাণ। শনিবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরাটিতে।

সমীরণ পাল, বিরাটি: বৃষ্টির জমা জল প্রাণ কেড়েছে ৫ মাসের শিশুকন্যার। ক্ষোভে ফুঁসছে বিরাটির দেবীনগর। প্রতিবাদে বিক্ষোভ দেখায় DYFI ও গণতান্ত্রিক মহিলা সমিতি। ঘরের ভিতরে বৃষ্টির জমা জলে মৃত্যু হয়েছে একরত্তির। পরিবারের দাবি, মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে গেছিলেন মা। কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখেন জমা জলে পড়ে আছে মেয়ে। হাসপাতালে নিয়ে গেলে ৫ মাসের শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করা হয়। শিশুমৃত্যুর দায় কার? তা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। 

টানা বৃষ্টির জমা জলই কেড়ে নিয়েছে একরত্তির প্রাণ। শনিবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরাটিতে। উত্তর দমদম পুরসভার ১৩ নং ওয়ার্ডে ঘরের ভিতরে বৃষ্টির জমা জলে মৃত্যু হল পাঁচ মাসের শিশু কন্যার। মৃতের পরিবারের দাবি, বৃষ্টির জমা জল ঘরে ঢুকে আসে। প্রায় এক মাস ধরে এই দুর্বিসহ অবস্থার মধ্যে কাটাতে হচ্ছিল। শনিবার সকালে, পাঁচ মাসের শিশুকন্যাকে ঘুম পাড়িয়ে বাইরে গেছিলেন মা। কিছুক্ষণ পর, ঘরে ঢুকে দেখেন, জমা জলে নিথর হয়ে পড়ে আছে ছোট্ট শরীরটা। উত্তর দমদম পুরসভার হাসপাতাল ও পরবর্তীতে বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয় ওই শিশুকন্যাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার আওতায় থাকা খালগুলির সংস্কারের অভাবেই এই হাল হয়েছে এলাকার। শুধু উত্তর দমদম পুরসভার ১৩ নং ওয়ার্ডই নয়। পুরসভার ২, ৩, ১১, ১৩, ১৪, ২০, ২২, ৩৩ সহ একাধিক ওয়ার্ড জলমগ্ন রয়েছে। আর এবার সেই জমা জলের কারণে খালি হল মায়ের কোল। 

জমা জলে প্রাণ গেছে একরত্তির। এর দায় কার? তা নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছেই। এই আবহে এদিন সকালে প্রতিবাদে নামে DYFI। তাঁদের অভিযোগ, খাল, ড্রেন সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন। তাতেই বাড়ছে জল জমার সমস্যা। এক বিক্ষোভকারী শুভঙ্কর দাস বলেন, "খাল এবং ড্রেনগুলি সংস্কার হচ্ছে না। ফলে জল জমে থাকছে। ঘরেও ডল ঢুকে যাচ্ছে। কাউন্সিলরের দেখা পাওয়া যায় না। অন্তত সংস্কারের কাজটা হলে জল জমার সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। এই ধরনের বিপদ এড়ানোও যাবে।''গোটা ঘটনায় আবার, বাম আমলের দিকেই দায় ঠেলেছেন তৃণমূল পরিচালিত ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস। গতকাল তিনি বলেন, "৪৮ বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিএম-এর। আমি ২০২২ সালে জন প্রতিনিধি হয়েছি। প্রথমে অ আ ক খ-তে যেরকম মানুষকে পড়াশোনা শুরু করতে হয়, ৪৮ বছর বাদে আমাকে আবার নতুন করে এই ওয়ার্ডে কাজ করতে হয়েছে। এখানকার যিনি কাউন্সিলর ছিলেন, তিনি নিকাশির কোনও সিস্টেম করেননি।''


সেরা শিরোনাম

West Bengal Live Blog: হামলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে ফের ধাক্কা, রেজিস্ট্রারের সঙ্গে কথা বলল পুলিশ
হামলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে ফের ধাক্কা, রেজিস্ট্রারের সঙ্গে কথা বলল পুলিশ
West Bengal Live Blog: হামলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে ফের ধাক্কা, রেজিস্ট্রারের সঙ্গে কথা বলল পুলিশ
হামলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে ফের ধাক্কা, রেজিস্ট্রারের সঙ্গে কথা বলল পুলিশ
Kalyan Banerjee: পদ হারাবেন ২০ তৃণমূলত্যাগী সাংসদ ? 'সংসদ দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা...', কাদের হুঁশিয়ারি কল্যাণের ?
পদ হারাবেন ২০ তৃণমূলত্যাগী সাংসদ ? 'সংসদ দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা...', কাদের হুঁশিয়ারি কল্যাণের ?
SC On EC: SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget