এক্সপ্লোর

Dakshineswar News: সোশ্য়াল মিডিয়ায় প্রচার, বেআইনি উপায়ে পাখি বিক্রি, গ্রেফতার হরিপালের ২ যুবক

Illegal Bird Trading: অভিযোগ পেয়ে তদন্তে নামে বন দফতর। ক্রেতা সেজে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন বন দফতরের কর্মীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বেআইনি ভাবে পাখি ব্যবসার (Illegal Bird Trading) অভিযোগ। হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করা হল। তাঁদের কাছ থেকে ৩০টি পাখি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে (Bird Traders Arrested)। দীর্ঘ দিন ধরেই ধৃতদের উপর নজর ছিল বন দফতরের। গ্রাহক সেজেই ওই দু'জনকে হাতেনাতে গ্রেফতার করা গিয়েছে বলে বন দফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে। 

ধৃতদের কাছ থেকে ৩০টি পাখি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে

অভিযুক্ত দুই যুবকের নাম শেখ রফিকুল রহমান এবং আবদুল্লা মল্লিক। তাঁরা দু'জনই হুগলি (Hooghly News) জেলার হরিপাল (Haripal News) থানা এলাকার বাসিন্দা। বাড়িতে আলেকজ্য়ান্ডার টিয়া-সহ বিভিন্ন প্রজাতির পাখি লালন-পালন করা ছাড়াও, নানা প্রজাতির পাখির প্রজননও ঘটায়। ফেসবুক এবং ইউটিউব মারফত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। 

জানা গিয়েছে, পাখি বিক্রির জন্যই বিশেষ করে ইউটিউব চ্যানেলটি চালান রফিকুল এবং আবদুল্লা। সেখানে নিজেদের ফোন নম্বরও তুলে ধরেন তাঁরা, যাতে পছন্দের পাখি কিনতে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্রাহক। এ ভাবেই চলছিল এতদিন। সম্প্রতি বিষয়টি নিয়ে বন দফতরের নজর কাড়েন জনৈক ব্যক্তি। সোশ্য়াল মিডিয়ার মাধ্যমেই জমা পড়ে অভিযোগ বন দফতরের বারাসত রেঞ্জ অফিসে। 

আরও পড়ুন: Kolkata ISIS : 'মোক্ষম সময়ে বড় ছক বানচাল', আরও এক ISIS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

অভিযোগ পেয়ে তদন্তে নামে বন দফতর। ক্রেতা সেজে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন বন দফতরের কর্মীরা। দক্ষিণেশ্বর এলাকায় পাখি নিয়ে আসতে বলা হয় ওই দুই যুবককে। সেই মতো সোমবার সেখানে পাখি নিয়ে হাজির হন ওই দুই যুবক। তাতেই হাতেনাতে তাঁদের গ্রেফতার করে বন দফতর। গ্রেফতারির পর বারাসত রথতলা রেঞ্জ অফিসেই নিয়ে যাওয়া হয় ধৃতদের। 

ক্রেতা সেজে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন বন দফতরের কর্মীরা

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে নয়টি আলেকজ্যান্ডার টিয়া পাখির ছানা, চারটি বড় টিয়া এবং জাভা পাখিও উদ্ধার করা হয়েছে।  সব মিলিয়ে ধৃতদের কাছ থেকে ছানা এবং বড় পাখি মিলিয়ে মোট ৩০টি পাখি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন দফতর। তাদের ধারণা, এর সঙ্গে আরও বড় কোনও চক্র যুক্ত থাকতে পারে। হরিপালে ধৃতদের বাড়িতেও তল্লাশি চালাতে তৎপর হয়েছেন বন দফতররে কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget