এক্সপ্লোর

Deganga News: পথকুকুরের তাড়া খেয়ে বিদ্যুতের তারে, হাসপাতালে নিয়ে গিয়ে গেছোর প্রাণরক্ষা করলেন স্থানীয়রা

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। সেখানকার বেড়াচাঁপাবাসী এলাকায় ঘটনাটি ঘটে।

সমীরণ পাল, দেগঙ্গা: দলবেঁধে নেমে এলে উৎপাতে বাড়ি থেকে বেরনোই দায় হয়ে দাঁড়ায় (Monkey)। আবার নাম শুনলেই আতঙ্কে ভুগতে শুরু করেন বহু মানুষ। কিন্তু মৃত্যুর মুখ থেকে এক বাঁদরকে বাঁচিয়ে নজির গড়লেন দেগঙ্গার (Deganga News) বাসিন্দারা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যখন ছটফট করছে বাঁদরটি, সেই সময় তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন সকলে। নিয়ে গেলেন হাসপাতালেও।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যখন ছটফট করছে বাঁদরটি, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হল

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) দেগঙ্গার ঘটনা। সেখানকার বেড়াচাঁপাবাসী এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাতে এলাকার চৌমাথায় একটি দোকানের সামনে হাজির হয় বাঁদরটি। সেখানে সকলে তাঁকে কলা-বিস্কিটও দেন। নিজের মনে তা খেয়ে যাচ্ছিল বাঁদরটি। কিন্তু এলাকার পথকুকুরের দল আচমকাই তার উপর চড়াও হয়। এলাকা থেকে তাড়াতে তাড়া করতে শুরু করে। 

তাতে উপায় না দেখে রাস্তার পাশের বিদ্যুতের ট্রান্সফর্মারের উপর গিয়ে বসে বাঁদরটি। কিন্তু সেখানে ছিল হাই ভোল্টেজের বিদ্যুতের তার। সেই তারে পা পড়তেই ঘটে যায় অঘটন। তারে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয় বাঁদরটি। কোনও রকমে তারে আটকে ঝুলতে থাকে। সেই অবস্থায় বাঁচার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বাঁদরটি। কিন্তু নিস্তার পাচ্ছিল না। 

আরও পড়ুন: Birbhum : চিকিৎসার গাফিলতিতে কলেজ ছাত্র মৃত্যুর অভিযোগ, বোলপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতের পরিজনরা

বিষয়টি চোখে পড়তেই আঁতকে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে লাঠিসোটা, বাঁশ নিয়ে এককাট্টা হন স্থানীয় দোকানদার এবং এলাকার মানুষ জন। বাঁশের সাহায্যেই বাঁদরটিকে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে নামিয়ে এনে প্রথমে দুধপান করানো হয়। কিন্তু প্রাণে বাঁচলেও হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে ধুঁকছিল বাঁদরটি। 

বাঁদরটির অবস্থা অনুধাবন করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বুঝতে পারেন সকলে। এর পর স্থানীয় তিন-চার জন যুবক মিলে একটি ডেকে আনেন। বাঁদরটিকে সঙ্গে নিয়ে অটোয় চেপে বসেন তাঁরা। রওনা দেন এলাকার প্রাণী হাসপাতালের দিকে। সেখানে তড়িঘড়ি চিকিৎসা করা হয় বাঁদরটির। ফলে প্রাণে বেঁচে যায় বাঁদরটি। সুস্থ হয়ে ওঠে ধীরে ধীরে। 

দেগঙ্গায় বাঁদরের প্রাণ বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয়রা

মঙ্গলবার রাতের এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়েছে এলাকায়। গেছোদের উৎপাতে এ যাবৎ অতিষ্ঠ হওয়ার খবর মিলেছে একাধিক জায়গা থেকে।  কিন্তু দেগঙ্গার এই ঘটনা তার চেয়ে একেবারেই ব্যাতিক্রম। শুধু উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাঁদরটির প্রাণই বাঁচাননি স্থানীয়রা, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget