এক্সপ্লোর

North 24 Parganas: সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু এক মৎস্যজীবীর

হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল...

আব্দুল ওয়াহাব, সন্দেশখালি: সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। 

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির খড়িয়াহাট গ্রাম থেকে গত বুধবার পাঁচজনের একটি মৎস্যজীবী দল নৌকা নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল।

গতকাল বিকেল চারটে নাগাদ সুন্দরবন বাগনা এলাকায় নৌকা রেখে মাছ ধরতে নামে ৩৬ বছরের অন্ন দাস। বাকি সঙ্গীরা নৌকাতেই ছিলেন। তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, সে কারণে, সকলে নদীতে নামেননি। 

সঙ্গীরা জানান, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল। জলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্ন দাসের উপর। অন্ন দাসের সঙ্গী সাধু মালি সহ বাকিরা ঝাঁপিয়ে পড়ে বাঘের ওপর লাঠি দিয়ে আঘাত ও চিৎকার শুরু করলে অন্ন দাসকে ছেড়ে পালিয়ে যায় বাঘটি। 

সঙ্গীরা তাঁকে জল থেকে নৌকায় তুলে দেখেন ততক্ষণে অন্ন দাসের মৃত্যু হয়েছে। অন্ন দাসের বাড়ি সন্দেশখালি বয়ারমারি ১-নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িয়াহাট গ্রামে। 

পুলিশ ও বন দফতর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমর জন্য পাঠিয়েছে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, সরকারি সাহায্য যাতে পায় পরিবার, সেই ব্যবস্থা তিনি করবেন। 

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে, সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে এদিন ভোরে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ৪ নম্বর সামশেরনগরে ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার।

একটি গেস্ট হাউসের পাশে রয়্যাল বেঙ্গলটিকে বসে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। প্রায় ৪০ মিনিট গ্রামে ঘুরে বেড়ায় বাঘটি। শেষে গ্রামবাসীরা লাঠি নিয়ে তাড়া করায়, পিছু হঠে হলুদ-কালো ডোরাকাটা। নদী পার হয়ে ফের ঢুকে পড়ে জঙ্গলের আস্তানায়।

এই গ্রামেই গতবছর ঢুকেছিল বাঘ। গৃহস্থের গরু, ছাগল তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। বাঘের হানা আটকাতে নদী ও জঙ্গলের সীমানায় নাইলনের নেট দিয়ে জাল তৈরি করে বন দফতর।

সেই জাল কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। সেখান থেকে বাঘটিকে ঢোকে বলে অনুমান করে এলাকাবাসীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Panihati News: গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে
গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget