এক্সপ্লোর

TMC Leader Arrested: গ্রেফতার এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা, কী অভিযোগ গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর বিরুদ্ধে ?

North 24 parganas Gaighata TMC Leader Arrested : উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার তৃণমূল নেতা।

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত নিরুপম রায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরুপম রায়কে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে হুমকি-তোলাবাজির অভিযোগ রয়েছে, জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন, আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টিতে হড়পা বানের সতর্কতা জারি উত্তরবঙ্গে

উত্তর ২৪ পরগনা থেকে বীরভূম। জেলায় জেলায় জনরোষের মুখে পড়ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও আবার ধৃত তৃণমূল নেতাদের দেখেই উঠছে চোর চোর স্লোগান।কেউ কাটমানি-দোষে দোষী। কারোর বিরুদ্ধে উঠেছে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। পালা বদলের রাজ্যে এবার তাদের মধ্যেই কেউ গ্রেফতার হচ্ছেন, কেউ পড়ছেন ডিম-বিক্ষোভের মুখে। জেলায় জেলায় দেখা যাচ্ছে কার্যত একই ছবি। উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন যুব তৃণমূলের সভাপতি সুরঞ্জন মালাকার।
 
তৃণমূল পরিচালিত মামুদপুর পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার, শিবদাসপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে, ধৃত তৃণমূল নেতাকে ঘিরে আছড়ে পড়ে বিক্ষোভ। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।এই জেলারই কাঁচরাপাড়ায় তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল দাশগুপ্ত।থানায় নিয়ে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হল ডিম।ওঠে 'চোর চোর' স্লোগান।বীজপুর মণ্ডল বিজেপি সভাপতি তুষার দাস বলেন, এই যে ব্যাগে করে টাকা নিচ্ছে। কাটমানি ছাড়া তো অন্যকিছু হবে না। তোলাবাজি ছাড়া তো আর কিছু তো হবে না। ১২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে উনি দিবা আলোতে পয়সা নিচ্ছে। আমরা খবর পেয়েছি সাড়ে ৩ লক্ষ টাকা। টাকা নিয়েছে মানে নিশ্চয়ই কোনও কাজের জন্য, কোনও কাজ করিয়ে দেব, কিংবা কিছু করে দেব। তার জন্য টাকা নিয়েছে। 
 
মধ্যমগ্রামে আবার কাটমানি ফেরতের দাবিতে,তৃণমূল কাউন্সিলর ও INTTUC নেতা সুকুমার মণ্ডলের বাড়ির সামনে শুরু হল প্রবল বিক্ষোভ।অভিযুক্ত নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম। টোটো চালক অসীম পাল বলেন, আমরা পয়সা ফেরত পাওয়ার জন্য এখানে এসেছি। টোটো না চালালে আমাদের সংসার চলে না।  আমাদের ৩০ হাজার টাকা করে নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে সুকুমার মণ্ডল। বীরভূমে বিজেপি নেতাকে মারধর, তাঁর বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন INTTUC নেতা ইন্দ্রজিৎ রায়। ধৃত INTTUC নেতার স্ত্রী বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা সহ এক ব্যক্তিকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ডিম-বিক্ষোভের মুখে পড়েন তিনিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget