এক্সপ্লোর

North 24 Parganas: নিকাশি বুজিয়ে ভেড়িতে যাওয়ার রাস্তা! হাবরায় তুঙ্গে তরজা

Habra News: অভিযোগ ভেড়ি কাটার মাটি দিয়ে ভরাট করা হয়েছে নিকাশি খাল। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের গ্রামবাসীদের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অন্তত ১০০ বছরের পুরনো নিকাশি খাল। সেটাই বেআইনি ভাবে ভরাট করে দেওয়া হয়েছে। আর সেখান দিয়েই তৈরি হয়েছে মাছের ভেড়িতে যাওয়ার রাস্তা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাবড়া। 

যে এলাকায় এটি ঘটেছে। সেখানে যথেষ্ট জনবসতি রয়েছে। নিকাশি খাল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন অন্তত ২ হাজার পরিবার। নিকাশি খাল ভরাট করে তার উপর মাটি ফেলে তৈরি করা হয়েছে নতুন রাস্তা। নিকাশি নালার ওপর দিয়ে রাস্তা চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত। উত্তর ২৪ পরগনার হাবড়ার পৃথীবা গ্রাম পঞ্চায়েতের যশুর ঘোষপাড়ার বাসিন্দাদের অভিযোগ, নিকাশি খাল বুজিয়ে যেভাবে অবৈধ রাস্তা তৈরি করা হয়েছে, তাতে সামনে বর্ষায় জলমগ্ন হবে অন্তত ২ হাজার পরিবার। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, শাসক দলের দখলে থাকা পঞ্চায়েতের মদতে বেআইনিভাবে ১০০ বছরের পুরোনো নিকাশি খাল ভরাট করেছেন ভেড়ির মালিকরা। ভেড়ি কাটার মাটি দিয়ে ভরাট করা হয়েছে নিকাশি খাল। ইতিমধ্যে প্রশাসনের কাছে় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

তুমুল তরজা:
বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, 'তৃণমূলের পঞ্চায়েতের নেতাদের সঙ্গে ভেড়ির মালিকের যোগাযোগ রয়েছে। সেই কারণে প্রশাসককে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেয়নি। যেখানে বহু মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে এই খালের সঙ্গে যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে।' পৃথীবা গ্রাম পঞ্চায়েতের প্রধান কামাল হোসেন বলেন, 'বিষয়টি নিয়ে পঞ্চায়েতের কাছে কেউ লিখিত অভিযোগ জানায়নি। তবে এভাবে নিকাশি খাল ভরাট করা অবৈধ। তৃণমূলের পঞ্চায়েতের কারও মদত নেই।  পঞ্চায়েত ভোটের মুখে শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি।' হাবড়া এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন, তিনি কোনও অভিযোগ পাননি। হাবড়া ১-এর বিএলআরও মুনমুন দাস বলেন, 'আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। ভূমি রাজস্ব অধিকরণের দফতর থেকে কোনও অনুমতি ছাড়া জলাশয় পুকুর খাল ভরাট করা যায় না।'

তাহলে সবার চোখের সামনে এত বড় রাস্তা কী করে তৈরি হল? কার মদতে বুজিয়ে ফেলা হল ১০০ বছরের পুরনো নিকাশি নালা? প্রশ্ন এলাকার বাসিন্দাদের। সঙ্গে রয়েছে বর্ষায় জলবন্দি হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন: অ্যাকাউন্ট ফ্রিজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, কবুল প্রভাবশালী-তত্ত্বও? খবর ইডি সূত্রে

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget