এক্সপ্লোর

North 24 Parganas: 'লাঠি দেখালে হাতুড়ি দেখাব', তৃণমূলকে হুঁশিয়ারি হুমকি আইএসএফ নেতার

ISF on TMC: বৈঠক থেকে তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার অভিযোগকারী তৃণমূল, অভিযুক্ত আইএসএফ। সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট। তার প্রস্তুতি বৈঠক থেকেই তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। গোটা বিষয়ে আইএসএফ-এর পাশে দাঁড়িয়েছে বিজেপি।   

হুঁশিয়ারি-তরজা
সব ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। এখন থেকেই শুরু হয়েছে গিয়েছে তার প্রস্তুতি। বিভিন্ন দলগুলি শুরু করে দিয়েছে প্রস্তুতি বৈঠক। শুরু হয়েছে রাজনৈতিক আক্রমণও। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলের কর্মিসভ আয়োজন করেছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF। সেই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। দেগঙ্গার চাঁপাতলাতে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কর্মিসভা করে আইএসএফ (ISF)। সেই সভামঞ্চে দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে আইএসএফ নেতা মহম্মদ কুতুবুদ্দিন পুরকাইত তৃণমূলকে হুমকি দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। তারপরেই শুরু হয়েছে শোরগোল। একে অপরের বিরুদ্ধে আক্রমণ করেছে দুই দল।  

কী বলেছেন নেতা:
আইএসএফ-এর বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক মহম্মদ কুতুবদ্দিন পুরকাইত বলেন, 'পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীদের যতই মারধর করুন বা জেলে ভরুন না কেন, ইটের জবাব পাথরে দেব আমরা। আমাদের ছেলেদের লাঠি দেখালে, আমরা হাতুড়ি দেখাব।' কেন এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন ওই আইএসএফ নেতা। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে যদি তৃণমূল গন্ডগোল পাকানোর চেষ্টা করে আমরা প্রতিরোধ করব।'

হুমকির ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই বিষয়ে আইএসএফ-এর পাশেই দাঁড়িয়েছে বিজেপি। বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, 'সামনে পঞ্চায়েত নির্বাচন। এর আগে তৃণমূল বিরোধীদের ভোট করতে দেয়নি। বিরোধীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আইএসএফ যা বলেছে, তাতে অন্যায় কিছু করেনি।'

তৃণমূলের আক্রমণ:
উত্তর ২৪ পরগণায় দেগঙ্গা (২) ব্লক তৃণমূলের সভাপতি অরূপ বিশ্বাস বলেন, 'দেগঙ্গায় আইএসএফ বলে কিছু নেই। তাই তাদের হুমকিতে আমরা শঙ্কিত নই। পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিজেপি কী বলল তাতে কিছু আসে যায় না।'

সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেই দেগঙ্গায় শুরু হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে, তারপরেও সরকারি বইয়ে নাম? প্রশ্ন বিরোধীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
News Live : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget