এক্সপ্লোর

North 24 Parganas News: 'আমি বিজেপি-তেই আছি', মুকুলের মতোই এ বার দাবি বাগদার বিধায়ক বিশ্বজিতের

North 24 Parganas News: বিধানসভা নির্বাচনের পর গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন বিশ্বজিৎ। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে হাতে তুলে নেন জোড়াফুল পতাকা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গেরুয়া (BJP) টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। বিধানসভা নির্বাচন মিটতে ফের তৃণমূলে (TMC) ফিরে এসেছিলেন। সর্বসমক্ষে জোড়াফুল পতাকা তুলে নিয়েছিলেন হাতে। এক বার ফের ভোলবদল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের (Biswajit Das)। পুরভোটের আগে, তাঁর দাবি, তিনি এখনও বিজেপিতেই আছেন। শুধু তাই নয়, নিজেদের মধ্যে কোন্দল না করলে, পুরভোটেও বিজেপি-র ভাল ফল করা উচিত ছিল বলে মন্তব্য করলেন তিনি।

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি বিধানসভায় বিজেপি-র বলেই গন্য হয়েছেন ভোটের পর তৃণমূলে প্রত্যাবর্তনকারী মুকুল রায়। তবে শুনানি বা সালিশি নয়, নিজে থেকে বিশ্বজিৎ জানালেন, তিনি বিজেপি-র বিধায়ক, বিজেপি-তেই আছেন (North 24 Parganas News)।

পুরভোটের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার এবিপি আনন্দের মুখোমুখি হন বিশ্বজিৎ। সেখানে তিনি বলেন, “আসন্ন পুরসভা নির্বাচনে গোবরডাঙা এবং বনগাঁয় ভাল ফল করা উচিত বিজেপি-র। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে অন্তত ভাল ফল হওয়া উচিত।”

সম্প্রতি একে একে কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভায় (WB Municipal Elections 2022) মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেই প্রসঙ্গে বিশ্বজিতের বক্তব্য, “নিজেদের মধ্যে গন্ডগোল না থাকলে, আরও ভাল ফল করত বিজেপি।”

আরও পড়ুন: Dilip Ghosh Update: রাজ্যে দুর্বৃত্তদের হাতে সরকার চলে গিয়েছে, তৃণমূলকে আক্রমণ দিলীপের

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন বিশ্বজিৎ। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে হাতে তুলে নেন জোড়াফুল পতাকা। ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন, কিন্তু বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই বলেও সেই সময় মন্তব্য করেন তিনি।

তবে বিশ্বজিতের নিজেকে বিজেপি বলে দাবি করার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ দলত্যাগী আইনি মুকুল রায়-সহ অনেকের বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে বিজেপি। তাতেই তিনি নিজেকে গেরুয়া শিবিরের বলে দাবি করছেন বলে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget