এক্সপ্লোর

Extortion : বাড়ি কিনে তোলাবাজির মুখে শিক্ষকও ! ৫ লক্ষ টাকা দাবি ও হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

North 24 Parganas News : খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। পুলিশের কাছে যাওয়ার পরেও তিনি আতঙ্কে বাড়িছাড়া। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তোলাবাজির (Extortion) হাত থেকে নিস্তার নেই শিক্ষকেরও। বাড়ি কেনায় শিক্ষকের কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে। খড়দা থানায় (Khardah Police Station) নালিশ জানিয়েও আতঙ্কে বাড়িছাড়া অভিযোগকারী শিক্ষক। ওঁর কাছে অনেকে টাকা পাবেন, তা নিয়ে তদন্ত করায় মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি অভিযুক্ত কাউন্সিলরের।

বাড়ি কেনায় তোলা দাবি করছেন তৃণমূল কাউন্সিলর। টাকা না দেওয়ায় চলছে লাগাতার হুমকি। এমনই অভিযোগ উঠল পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে। আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না অভিযোগকারী শিক্ষক (Teacher)। আগরপাড়া সাউথ তারাপুকুর রোডের বাসিন্দা শিক্ষক সোমনাথ সর্দারের দাবি, বছর দেড়েক আগে তিনি একটি বাড়ি কেনেন। অভিযোগ, বাড়ি কেনার জন্য তাঁর অফিসে ডেকে পাঠিয়ে ৫ লক্ষ টাকা তোলা চান স্থানীয় তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব। 

অভিযোগ, টাকা না দেওয়ায় বৃহস্পতিবার শিক্ষকের বাড়িতে চড়াও হয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। শিক্ষকের ভাইকে মারধর করা হয়। কাউন্সিলরের সঙ্গে দেখা না করলে বড়সড় বিপদে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাড়িতে এসে অশ্লীল ভাষা ব্যবহার করে থ্রেট দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষকের বাড়ির বাসিন্দারা। 

তোলাবাজির অভিযোগ নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি (BJP) রাজ্য কমিটির কিশোর করের অভিযোগ, 'তৃণমূল কংগ্রেসের একটাই উদ্দেশ্য ভোটে জেতো। তোলা তোলো। তাই ওরা পঞ্চায়েত বা পুরসভায় জিততে মরিয়া।' যদিও গোটা ঘটনা ঘিরে পাল্টা অভিযোগ শাসক-নেতার। পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব বলেছেন, 'ওর শ্বশুর আমার কাছে কমপ্লেন করেছে ও তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বলে। আমি তদন্ত করার চেষ্টা করেছি। ওর কাছ থেকে টাকা চাওয়ার প্রশ্নই আসে না'।

খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। পুলিশের কাছে যাওয়ার পরেও তিনি আতঙ্কে বাড়িছাড়া।                                                 

আরও পড়ুন- রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্যোগ হবে বাংলায়?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget