এক্সপ্লোর

Titagarh Blast: ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে, আতঙ্কিত পড়ুয়া, এলাকাবাসী

Blast in Titagarh School: বিস্ফোরণে আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা । বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না বোমা মজুত ছিল? খতিয়ে দেখছে পুলিশ। 

সমীরণ পাল, টিটাগড়:  ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় বিস্ফোরণ (Titagarh Blast)। বিস্ফোরণে আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না বোমা মজুত ছিল? খতিয়ে দেখছে পুলিশ (Blast in School)। 

টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। সাউথ স্টেশন রোড এলাকায় ওই স্কুলটি যেখানে অবস্থিত, সেটি ঘনবসতিপূর্ণ এলাকা। ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। শুরু হয় হুড়োহুড়ি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ। দেখা যায়, সিঁড়ির ঘর লাগোয়া জায়গায় বিস্ফোরণ ঘটে। তবে ছাদে বোমা বজুত ছিল, নাকি বাইরে থেকে বোমা ছোড়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পেরেক উদ্ধার হয়েছে।  নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Kolkata News: পর পর সাইকেল, বাইক, স্কুটারে ধাক্কা, বেপরোয়া মিনিডোরের ধাক্কায় গড়িয়ায় আহত ৪

ওই স্কুলের এক শিক্ষক এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "স্কুলে সেকেন্ড পিরিয়ড চলছিল। কেউ কেউ ক্লাস নিচ্ছিলেন। আমরা স্টাফ রুমে ছিলাম। আচমকা তীব্র শব্দে চমকে উঠি। ভাবলাম বাইরে হয়েছে। বেরিয়ে দেখি উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। উপরের গেট বন্ধ থাকে। ছাদ বন্ধ রাখা হয়। সবাি উপরে ছুটল। তাতে দেখা গেল, বোমা পড়েছে। পুলিশ এসে স্প্লিন্টার সংগ্রহ করে নিয়ে গিয়েছে।"

টিটাগড় পৌরসভার ভাইস চেয়ারম্যান জলিল আখতার বলেন, "স্কুলে জোরদার আওয়াজ হয়েছে। সবাই গিয়ে দেখে সিঁড়ির ওপরে একটা বোমা ড্রপ হয়েছে। দেখে মনে হচ্ছে, কোনও অ্যাঙ্গল থেকে, আশপাশের বিল্ডিং থেকে টার্গেট করে ফেলেছে।" 

পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা

এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় পুলিশের তরফে। ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মেলেনি উত্তর। টিটাগড়ে এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু স্কুলের চাদে বিস্ফোরণের ঘটনা, এই প্রথম। তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশির বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। তার মোকাবিলায় পুলিশ তেমন সক্রিয় নয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget