এক্সপ্লোর

Kolkata News: পর পর সাইকেল, বাইক, স্কুটারে ধাক্কা, বেপরোয়া মিনিডোরের ধাক্কায় গড়িয়ায় আহত ৪

Road Accident: মিনিডোরটির চালকের আসনে ছিল এক নাবালক। তাকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

হিন্দোল দে, কলকাতা: বিশ্বকর্মা পুজো ঘিরে উৎসবের আমেজ শহরে (Vishwakarma Puja)। সেই আবহেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল (Road Accident)। পর পর বাইক, স্কুটারে ধাক্কা মিনিডোরের। তাতে প্রাণহানি ঘটেনি যদিও। তবে চার জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। 

বিশ্বকর্মা পুজোর দিন একাধিক দুর্ঘটনা শহরে

শনিবার সকালে নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায়, গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা নাগাদ গড়িয়া স্টেশন (Garia Station) থেকে খেয়াদা যাওয়ার পথে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি মিনিডোর। তাতেই পর পর দু'টি সাইকেল, দু'টি মোটর সাইকেল এবং একটি স্কুটারে ধাক্কা মারে মিনিডোরটি। তাতেই চার জন জখম হন। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।

মিনিডোরটির চালকের আসনে ছিল এক নাবালক। তাকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ। ওই নাবালক মিনিডোর নিয়ে বেরিয়েছিল কেন, কার নির্দেশে বেরিয়েছিল, কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

তবে এই দুর্ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারির অভাব রয়েছে বলে তাঁদের অভিযোগ। 

আরও পড়ুন: BJP : "২০২৪-এ শিক্ষা দেব", তৃণমূলকে হুঁশিয়ারি BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

শনিবার ভোরে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন বালির এক বাসিন্দাও। শোভাবাজার লালমন্দিরে  ধাক্কা মারে তাঁর গাড়ি। তাতে অল্পের জন্য রক্ষা পান চালক। বালির বাসিন্দা, ওই গাড়ি চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টিয়ারিংয়ে হাত রেখে তিনি ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

অন্য় দিকে, বিশ্বকর্মা পুজোর তোড়জোড় করতে গিয়ে শহরে বেঘোরে মৃত্যু হয়েছে এক যুবকেরও। কারখানা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। মৃতের নাম রোহিত শর্মা। পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর পঁচিশের রোহিত কাজ করতেন নিউ মার্কেট থানা এলাকার উমা দাস লেনের একটি লোহার কারখানায়। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর আগে কারখানা পরিষ্কার করতে গিয়ে, গতকাল ঘরের ভিতরে খোলা তারে বিদ্যুত্স্পৃষ্ট হন ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget