এক্সপ্লোর

North 24 Parganas Weather: দিনভর বৃষ্টি নাকি রোদ! কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

North 24 Parganas Weather Forecast: আজ ২৪ আগস্ট উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।

উত্তর ২৪ পরগনা: ভৌগলিক অবস্থান (North 24 Parganas Geographical Situation): কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। জেলার একাংশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। ওপারে হুগলি জেলা (Hooghly)। জেলার আরেকদিক যশোর রোড (Jessore Road) হয়ে বাংলাদেশ (Bangladesh) সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই জেলা অবস্থিত। এই জেলা উত্তর ও পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নদিয়া জেলা দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা দক্ষিণে অবস্থিত। পশ্চিমে হাওড়া, হুগলি ও কলকাতা অবস্থিত। 

গতকাল ২৩ আগস্ট উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। যদিও Real Feel ৪১ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ শতাংশের আশেপাশে। 

আজ ২৪ আগস্ট উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। যদিও Real Feel ৩৯ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশের আশেপাশে। এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। এদিন সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি হবে জেলায়। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার আপডেট: আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা আম্বালা-বরেলি-গোরক্ষপুর-ধানবাদের পর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্য একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত, যেটি কিনা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এরই জেরে উত্তরবঙ্গে টানা অতি ভারী বৃষ্টি চলছে। আগামী ২৬শে অগাস্ট, শনিবার পর্যন্ত এমনই ভারী বৃষ্টি চলার কথা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। তবে তার আগে, আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ওই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: শনিবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget