Mob Lynching News: গরুচোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, মৃত্যু ১ যুবকের, আহত আরও এক
Bagdogra News: আজ ভোরবেলা স্থানীয়দের মধ্য়ে কয়েকজন দেখেন একটি পিক আপ ভ্য়ানে গরু নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলি তা জিজ্ঞেস করলেও সদুত্তর মেলেনি।

সনৎ ঝাঁ, বাগডোগরা : বাগডোগরা তারাবাড়িতে গরুচোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। মৃত্য়ু হল এক যুবকের। আহত আরও এক। স্থানীয় সূত্রে দাবি, গত কয়েকদিন ধরেই এলাকায় গরু চুরি হচ্ছিল। এর মধ্য়েই আজ ভোরবেলা স্থানীয়দের মধ্য়ে কয়েকজন দেখেন একটি পিক আপ ভ্য়ানে গরু নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলি তা জিজ্ঞেস করলেও সদুত্তর মেলেনি। তারপরই গাড়িতে থাকা ২ জনকে বেধড়ক মারধর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার পুলিশ। এরপর ২ জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্য়ালে নিয়ে যাওয়া হয়। এর মধ্য়ে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বাগডোগরার তারাবাড়ি এলাকায় প্রচুর গরু চুরির ঘটনা ঘটছে। অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। পুলিশে একাধিক এফআইআর দায়ের হলেও, গরু চুরির ঘটনা রোখা যাচ্ছিল না। গরু চুরি আটকাতে রাত পাহারা দিচ্ছিলেন সাধারণ মানুষ। সেই সময়েই শনিবার ভোর রাতে চারটে গাড়ি গ্রামবাসীদের নজরে আসে। তার মধ্যে একটি গাড়িতে ছিল গরু। স্থানীয়রা ওই গাড়ি আটকায়। সেই সময় পালিয়ে যায় গাড়িতে থাকা লোকজন। তবে ২ জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। গাড়ি করে গরু কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জিজ্ঞেস করায় সদুত্তর দিতে পারেনি ওই ২ জন। এরপর শুরু হয় গণপিটুনি। মোট চারটে গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গরু চুরির ঘটনা এবং তারপর এভাবে গণপিটুনিতে মৃত্যু, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, 'খোঁজ নেব, আরোগ্য কামনা করছি', জানালেন মুখ্যমন্ত্রী, অধীর বলছেন...
গণপিটুনিতে মারা যান ১ জন। আরেকজন গুরুতর ভাবে আহত হন। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দুই ব্যক্তিকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল বলে খবর। গণপিটুনির ঘটনার সময় গ্রামেরই কেউ পুলিশে খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যায় বলে খবর। শুধু বাগডোগরা নয়, মাটিগাড়ার পাথরঘাটার কাছেও একটি গ্রামে একই ধরনের ঘটনা ঘটেছে সম্প্রতি।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ























